নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৭ মডেলের ইয়ামাহা XSR900 রেট্রো-রোডস্টার বাইকটির একটি নতুন সংস্করণ নিয়ে আসা হয়েছে। যাতে যুক্ত হয়েছে একটি আকর্ষণীয় ‘নিয়ন হোয়াইট’ কালার অপশন। নতুন এই রংটি ১৯৯৩ সালের আইকনিক স্পোর্টবাইক Yamaha YZF750R-এর নস্টালজিক লুক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই নতুন কালার স্কিমটি আগের ‘হেরিটেজ হোয়াইট’ রংয়ের জায়গা নেবে, তবে ‘মিডনাইট ব্ল্যাক’ কালারটি আগের মতোই মিলবে। 

স্পেসিফিকেশন ও পারফরম্যান্স

বাইকটিতে রয়েছে শক্তিশালী ৮৯০ সিসি লিকুইড-কুলড, ট্রিপল-সিলিন্ডার ইঞ্জিন। এটি ১১৯ হর্সপাওয়ারশক্তি উৎপাদন করতে পারে। এর সর্বোচ্চ টর্ক আউটপুট ৯৩ নিউটন-মিটার। বাইকটিতে একটি আধুনিক ৫-ইঞ্চির টিএফটি কনসোল রয়েছে। এতে রাইড মোড, কুইকশিফটার এবং সম্পূর্ণ অল-এলইডি লাইটিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এটি তৈরি করা হয়েছে হালকা ওজনের অ্যালুমিনিয়াম ডেল্টাবক্স ফ্রেমের ওপর এবং এতে রয়েছে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল KYB সাসপেনশন ইউনিট।

কত টাকায় মিলবে?

নয়া মডেলটি ইতিমধ্যেই ইয়ামাহা ইউকে (Yamaha UK)-এর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, তবে এর অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি। ২০২৬ সালে বাজারজাত মডেলটির দাম শুরু হয়েছিল প্রায় ১৪.০১ লাখ টাকা থেকে। যেহেতু একাধিক আপডেট করা হয়েছে তাই দাম কিছুটা বাড়তে পারে।  

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী