বর্ষায় ইলিশের ভিন্ন ২ রেসিপি, এভাবে বানালে হাত চাটবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা আসতেই মনটা ইলিশ ইলিশ করতে থাকে সকলের। টাটকা ইলিশের দেখা পাওয়া এখন দুষ্কর। ইলিশের নাম শুনে মুখে জল আসে সকলের। বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশের ঝাল, ভাপা ইলিশ। এর গন্ধেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। হাতে ইলিশ, পাতে ইলিশ, ভাতে ইলিশ। ঝোলে-ঝালে-অম্বলে ইলিশ বাঙালির প্রিয়। বর্ষা এলে বাঙালির পাত থেকে ইলিশ কি দূরে থাকতে পারে? বাঙালির সঙ্গে ইলিশের প্রেম আদি, অনন্তকালের। ইলিশের তেল থেকে শেষপাতে অম্বল সবকিছুতেই ইলিশ। বাঙালির ঘরে ঘরে ইলিশের পর বিভিন্নভাবে রান্না করা হয়। আগের দিন দুটি পদ তুলে ধরা হয়েছিল। আজও দুটি ইলিশের সুস্বাদু রান্না আপনাদের সামনে তুলে ধরা হল।

 

লেবুপাতায় ইলিশ ভুনা

উপকরণ- ইলিশ মাছ, মাথা, ডিমসহ ছোট করে কাটা ২ কাপ,  লেবুপাতা ৫-৬টি,পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচালঙ্কা ৫-৬টি, হলুদগুঁড়ো আধা চা-চামচ, মরিচগুঁড়ো ১ চা-চামচ, জিরাগুঁড়ো আধা চা-চামচ, তেল, নুন পরিমাণমতো, লেবুর রস, টমেটো সস ২ টেবিল চামচ।

পদ্ধতি- তেল গরম করে নিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। তারমধ্যে সমস্ত মশলা কষিয়ে টমেটো সস দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ নাড়া চাড়া করে জল দিয়ে কষাতে হবে। ঝোল শুরিয়ে এলে  লেবুর রস, কাঁচালঙ্কা, লেবুপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।

 

শাপলা ডাঁটায় ইলিশের ঝোল

শাপলার তরকারি অনেকে খান। কিন্তু শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল কীভাবে রান্না করা যায় জেনে নিন। ইলিশের সঙ্গে শাপলার যুগলবন্দি অন্য সব স্বাদকে হার মানায়।

উপকরণ– শাপলার ডাঁটা লম্বা করে কাটা ২ কাপ, ইলিশ মাছ ৬-৮ টুকরা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৫-৬ টি, হলুদগুঁড়ো ১ চা চামচ, ভাজা জিরাগুঁড়ো আধা চা চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, নারকেল বাটা ২ টেবিল চামচ, নুন স্বাদ অনুযায়ী, তেল ২ টেবিল চামচ

প্রণালি প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। মাছ হালকা ভেজে আলাদা তুলে রাখতে হবে। আবার না ভেজেও করতে পারবেন। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভাজুন। এরপর পেঁয়াজবাটা, রসুনবাটা একটু ভেজে নুন,  হলুদগুঁড়ো দিয়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিতে হবে। একটু ফুটিয়ে নারকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছ ৫০ শতাংশ রান্না হয়ে গেলে কেটে রাখা শাপলার ডাঁটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভাল করে কষিয়ে জল দিতে হবে। এই জলেই মাছ, ডাঁটা সেদ্ধ হবে। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

রাতের অন্ধকারে পঞ্জাবি গায়ক গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে গুলি হামলা, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক