দোলের এবার সঙ্গী হোক মাটন পোলাও! ৩০ মিনিটেই রেডি নৈশভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি : দোলের দিন ভালমন্দ হবে না তা হয় নাকি ? উৎসব মানেই পেটপুজো। ভোজনরসিক বাঙালিদের জন্য রংয়ের উৎসব পরিণত হয় উদরৎসবে। রাত্রের ডিনারে বাড়িতে একটু মাটন খেতে ইচ্ছে করছে? তবে দেরি না করে ঝট করে বানিয়ে নিন মাটন পোলাও।তার উপর কাজ সহজ করে দেওয়ার জন্য রয়েছে প্রেশার কুকার।৩০ মিনিটেই রেডি মাটন পোলাও।পরিবারের সঙ্গে চুটিয়ে মজা করুন মাটন পোলাও দিয়ে।তবে জানুন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : ম্যারিনেশনের জন্য যা লাগবে : ৭০০ গ্রাম পাঁঠার মাংস, ১ কাপ দই, ৩ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তার তেল,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমত লবন, পরিমাণ মত শুকনো লঙ্কা ছিঁড়ে অর্ধেক করা,৩ টে পেঁয়াজ কুচোনো ও ৫ টি কাঁচালঙ্কা চেরা

দইয়ের মশলা:১ কাপ টক দই, সামান্য ধনেপাতা কুচি,আদা-রসুন বাটা,ধনেগুঁড়ো,জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, দেড় টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা

পোলাওয়ের জন্য যা লাগবে : ৫০০ গ্রাম বাসমতী চাল, পরিমাণ মত ঘি,১ আঙুলের মাপের দারচিনি,১০-১২টি গোলমরিচের দানা,তেজপাতা,বড় এলাচ,পেঁয়াজ বেরেস্তা,স্বাদমত লবন, পরিমাণ মত জল,মাংসের মিশ্রণ ও দইয়ের মিশ্রণ

প্রণালী : প্রথমে মাটন ম্যারিনেশনের সমস্ত উপকরণ দিয়ে ভাল করে মেখে রাখুন।এর পরে দইয়ের মশলার সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন একটি পাত্রে।এবার আঁচে প্রেশার কুকার বসিয়ে তাতে ঘি, গোটা গরমমশলা ফোড়ন দিন। ওর মধ্যে দিয়ে দিন মশলায় মেখে রাখা মাংস। ভাল করে নাড়াচাড়া করে খানিক ক্ষণ ভেজে নিয়ে ঢাকনা ছাড়াই রান্না হতে দিন।যত ক্ষণ মাংসের জল ছেড়ে মাংস নরম হচ্ছে তত ক্ষণ মাঝেমাঝেই খুন্তি দিয়ে নাড়তে থাকুন।

মাংসে হালকা বাদামি রং চলে এলে তাতে দিয়ে দিন দইয়ের মিশ্রণ।ভাল ভাবে মাংসের সঙ্গে মিশিয়ে রান্না হতে দিন।মশলা তেল ছাড়লে তাতে আধ কাপ মতো জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিন। মনে রাখবেন এখানে ভাল করে মাংস সেদ্ধ করে নিতে হবে। মাংস ৮৫ শতাংশ সেদ্ধ করতে হবে।

আরও পড়ুন : হোলিতে দারুণ পদ, কই মাছে কমলালেবুর ছোঁয়া! তেল-ঝালে মিশে একাকার

এবার কুকারের ঢাকনা খুলে দিয়ে ওর মধ্যে জল দিয়ে দিন। মাংস সম্পূর্ণ ডুববে এতটা জল দিন। আঁচ বাড়িয়ে ফুটতে দিন। ফুটলে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ বেরেস্তা, স্বাদমত লবন, সামান্য ধনেপাতা এবং ভিজিয়ে রাখা বাসমতী চাল। জলের পরিমাণ চালের কিছুটা উপরে ভেসে থাকবে। এবার কুকারের ঢাকনা বন্ধ করে চাল সেদ্ধ দিন। ভালভাবে সেদ্ধ হয়ে গেলে বন্ধ করুন।দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গরম গরম  পরিবেশন করুন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর