মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের দই পটল চিংড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি :  পটলের নাম শুনলে অনেকে খেতে চান না। অথচ স্বাস্থ্যের দারুণ কাজে আসে এই পটল। এই সময় ঠান্ডা গরমে যদি পটল খেতে ইচ্ছে না হয় তবে ভিন্নভাবে বানাতে পারেন পটলের এই রেসিপিটি। শুধু কি পটল নাকি এর সঙ্গে যদি অ্যাড হয় চিংড়ি, তাহলে তো জিভে জল আসবেই। খাবারের তালিকায় বৈচিত্র আনতে ভিন্ন উপায়ে বানিয়ে ফেলুন দই পটল চিংড়ি।

উপকরণ :  ২৫০ গ্রাম পটল, ৫০ গ্রাম টক দই, ১৫০ গ্রাম চিংড়ি, ২ পেঁয়াজ, ১ টা আলু, ২ টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে, হলুদ, লবন,তেল, ধনেপাতা কুচি, গোটা জিরে, ফোঁড়ন, শুকনো লঙ্কা, রসুন কুচি

প্রণালী : প্রথমে একটি প্যানে তেল গরম করে আলু ও পটল হালকা ভেজে একটি প্লেটে রেখে দিন এবার একই তেলে চিংড়িগুলো ভেজে অন্য প্লেটে তুলে রাখুন। এবার গোটা জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোঁড়ন দিন। সুগন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিন। এবার সামান্য রসুন কুচি দিয়ে আরো কিছুক্ষন নাড়াচাড়া করে,এবার একে একে মসলা যোগ করতে হবে। এর মধ্যে টক দই ও দিয়ে দিতে হবে। তেল না ছাড়া পর্যন্ত ভাল করে কষিয়ে নিতে হবে।

এরপর ওর মধ্যেই ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর একে একে ভাজা পটল এবং আলু যোগ করুন এবং ভালভাবে মেশান। এরপর সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। আলু পটল সেদ্ধ হয়ে এলে ওর মধ্যেই ভেজে তুলে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। এরপর ৫-৭ মিনিটের জন্য রেখে দিতে হবে অল্প আঁচে। ব্যাস তৈরি দই পটল চিংড়ি। এবার গরম গরম পরিবেশন করুন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর