একঘেয়ে আলুরদমের বদলে অষ্টমীতে লুচি-পোলাওয়ের সঙ্গে রাখুন নিরামিষ মৌরি পটল, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই পেটপুজো। চার দিন রকমারি পদের বাহার লেগেই থাকে। উৎসবের দিনে প্রায় সকলেই রান্নাবান্না থেকে দুরেই থাকেন। তবে অনেকেই অষ্টমীতে বাইরের খাবার খাওয়া পছন্দ করেন না। বাড়িতেই তৈরি করেন হরেক রকম নিরামিষ পদ। অষ্টমী মানেই নিরামিষ খিচুড়ি ভোগ, লাবড়া বা লুচি আলুর দম বেগুন ভাজা। বছরের প্রতি দিনের মত অষ্টমীর এই বিশেষ দিনেও কি একই পদ ভালো লাগে। ভিন্ন স্বাদেরও দরকার। বাঙালি আবার আলু ছাড়া কিছুই বোঝে না। তাই একঘেয়ে লুচির সঙ্গে আলুর দম ছেড়ে একটু স্বাদ বদলে বানিয়ে ফেলুন নিরামিষ মৌরি পটল।

নিরামিষ মৌরি পটল

উপকরণ: খোসা ছাড়ানো পটল ৫০০ গ্রাম, ২ চা চামচ মৌরি, ৪টি সবুজ এলাচ, ৫টি লবঙ্গ, ২ চা চামচ ফ্রেশ ক্রিম, ১ চা চামচ চিনি, ২ টেবিল চামচ টক দই, স্বাদ মতো নুন, পরিমাণ মতো সর্ষের তেল, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো

পদ্ধতি: মিক্সারে মৌরি, এলাচ, লবঙ্গ এবং ফ্রেশ ক্রিম দিয়ে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। তারপর কড়াইয়ে তেল গরম করে পটলগুলিতে অল্প নুন ছড়িয়ে লাল করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং অল্প জল দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে অল্প চিনি দিয়ে কিছু ক্ষণ নাড়তে থাকুন। তারপর তাতে দিয়ে দিন ফেটানো টক দই। গন্ধ কেটে গেলে আগে থেকে তৈরি করে রাখা এলাচ, মৌরির মিশ্রণটি যোগ করে হালকা নেড়েচেড়ে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিন। ঝোল ঘন হয়ে ফুটেলে নামিয়ে গরম গরম লুচি বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মৌরি পটল।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা