বাড়িতেই বানিয়ে নিন বিহারের জনপ্রিয় চম্পারণ মাটন, জেনে নিন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের সব জনপ্রিয় খাবার পাওয়া যায় বাংলায়। বিহারের  পদ চম্পারণ মাটন এখন বাংলাতেও ব্যপক জনপ্রিয়।  ছুটির দিনে প্রায় সকলের বাড়িতে পাঁঠা বা খাসির মাংস হয়। একঘেয়ে মাটন কারি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেলে বাড়িতে বানাতে পারেন চম্পারণ মাটন। নামটা কঠিন হলেও বানানো একেবারেই কঠিন। কোনও ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করতে পারেন বিহারের এই ঐতিহ্যবাহী পদ। জেনে নিন  সহজ রেসিপি।      

 উপকরণ

 হাড়-সহ মাটন  ৭৫০ গ্রাম

১ কাপ সর্ষের তেল

৪টি বড় পেঁয়াজ (কাটা)

২ টেবিল চামচ আদা-রসুন বাটা

২-৩টি কাঁচা লঙ্কা (কাটা)

২টো আস্ত রসুনের কোয়া

স্বাদমতো লবণ

হাড়ি পুরোপুরি ঢাকতে ব্যবহার করুন ময়দা

সবুজ ধনে

গুঁড়ো মশলা

২ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ জিরা গুঁড়ো

১/৪ চা চামচ হলুদ

গোটা মশলা (ভাজা এবং পিষে নেওয়ার জন্য)

১/২ টেবিল চামচ ধনে বীজ

১ টেবিল চামচ গোটা জিরা

১৫-২০টি গোলমরিচের গুঁড়ো

৪-৫টি লবঙ্গ

৪-৫টি সবুজ এলাচ

২টি কালো এলাচ

১/২ চা চামচ মৌরি

সামান্য জায়ফল

 পদ্ধতি 

ভালো করে মাংস ধুয়ে জল ঝড়িয়ে নিন। তারপর  তেল ছাড়া একটি প্যানে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং দারুচিনির মতো গোটা মশলা হালকা করে ভেজে নিন।  সুগন্ধ  বের হলে ঠান্ডা করে ভাল করে গুঁড়ো করে নিন।  তারপর  ধোয়া মাটনে কাটা পেঁয়াজ, গুঁড়ো মশলা, গোটা মশলা, আদা-রসুন বাটা, লবণ, হলুদ এবং  বেশি করে সর্ষের তেল  দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন।  কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা রেখে দিন। এবার একটি ছোট মুখের মাটির হাঁড়ি  নিন এবং তাতে কিছুটা সর্ষের তেল ঢেলে নিচে পর্যন্ত ভালভাবে ছড়িয়ে দিন। এবার সমস্ত ম্যারিনেট করা মাটন পাত্রে ভরে উপরে অবশিষ্ট মশলা এবং তেল দিন। তারপর  পাত্রের ঢাকনা শক্ত করে  ঢেকে দিন। যাতে ভিতরে হাওয়া যেতে না পারে তার জন্য ঢাকার চারপাশে আটা দিয়ে মুখ আটকে দিন  যাতে বাষ্প বেরিয়ে না যায়। 

এরপর  গ্যাসে একটি প্যান রাখুন এবং তারপর এই সিল করা পাত্রটি  রেখে গ্যাস সম্পূর্ণভাবে কমিয়ে দিন। তাছাড়াও কয়লার আগুনে রান্না করলে আরও বেশি টেস্ট হবে।  প্রায় ১ থেকে দেড় ঘণ্টা ধরে কম আঁচে রান্না হতে দিন এবং প্রতি ১৫ থেকে ২০ মিনিট অন্তর প্যানটি আলতো করে নাড়তে থাকুন, কিন্তু ঢাকনাটি একেবারেই খুলবেন না। হয়ে গেলে পাত্রটি ১০ থেকে ১৫ মিনিট গ্যাসে রেখে দিন যাতে মাটনটি আরও নরম হয়ে যায়।সবশেষে  সিল ভেঙে ঢাকনাটি খুলে গরম রুটি বা ভাতের সঙ্গে সুস্বাদু চম্পারণ মাটন পরিবেশন করুন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর