চিংড়ি মালাই বিরিয়ানি খেয়েছেন কখনও? রইল রন্ধন প্রণালী

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন কিংবা উ‍ৎসবের সময়ে পরিবার ও অতিথিদের জন্য একটু ভিন্ন স্বাদের রান্না করতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু চিংড়ি মালাই বিরিয়ানি। চিংড়ি, নারকেলের দুধ এবং সুগন্ধি মশলার মিশ্রণে তৈরি এই বিরিয়ানি স্বাদে যেমন অনন্য, তেমনি রান্নাও খুব কঠিন নয়। তাই ছুটির দিনে দুপুর বা রাতে অতিথিদের পাতে এই পদ তুলে দিয়ে চমকে দিতে পারেন সবাইকে।

চিংড়ি মালাই বিরিয়ানি তৈরির জন্য মাঝারি আকারের চিংড়ি, পোলাও চাল, নারকেলের দুধ, বাদামবাটা ও বিভিন্ন মশলা ব্যবহার করতে হবে। প্রথমে চিংড়িতে সামান্য লবণ মেখে সয়াবিন তেলে হালকা ভেজে তুলে রাখতে হবে। এরপর একই তেলে পেঁয়াজকুচি ভেজে নিয়ে তাতে আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, চিনি ও গরমমসলা দিয়ে কষিয়ে নিতে হবে।

মশলা ভালভাবে কষানো হয়ে গেলে তাতে পোলাও চাল ও ভাজা চিংড়ি দিয়ে অল্প সময় নেড়ে নিতে হবে। এরপর জল, বাদামবাটা ও কিশমিশ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। কিছুক্ষণ পরে নারকেলের দুধ যোগ করে কম আঁচে রান্না চালিয়ে যেতে হবে। যখন চাল ভালভাবে সেদ্ধ হয়ে যাবে এবং জল শুকিয়ে আসবে, তখন ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ও সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। এতে বিরিয়ানির স্বাদ ও ঘ্রাণ আরও বাড়বে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন