রান্নাঘরে ব্যবহৃত চপিং বোর্ডটি পরিষ্কার রাখুন এই উপায়ে

শুধু নানা সামগ্রী কাটার পাশাপাশি পরিষ্কার রাখতে হবে চপিং বোর্ডটিও। জেনে নিন কী উপায়ে পরিষ্কার রাখবেন আপনার রান্নাঘরের চপিং বোর্ড। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আধুনিক ও মড্যুলার কিচেনের সঙ্গেই আমরা এখন প্রত্যেকে অভ্যস্ত। আর সেই ধরণের রান্নাঘরের সঙ্গেই জায়গা করে নিয়েছে নানা ধরণের আধুনিক সামগ্রী।  আর তাই আমাদের রান্নাঘরে এখন বঁটির প্রচলন কমেছে। বেড়েছে নান ধরনের ছুরির ব্যবহার আর তার সঙ্গে শুরু হয়েছে চপিং বোর্ডের ব্যবহারও। প্লাস্টিক অথবা কাঠের চপিং বোর্ডেই আমরা ফল, শাক সবজি কিংবা মাছ মাংস কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু শুধু নানা সামগ্রী কাটার পাশাপাশি পরিষ্কার রাখতে হবে চপিং বোর্ডটিও। যা অনেকাংশেই আমরা করিনা। জেনে নিন কী উপায়ে পরিষ্কার রাখবেন আপনার রান্নাঘরের চপিং বোর্ড। 

শাকসবজি, ফল কিংবা মাছ মাংস কাটার পরেই ব্যবহৃত চপিং বোর্ডটি ধুয়ে নিতে ভুলবেন না। পারলে ঈষদুষ্ণ জলের মধ্যে ১চামচ ভিনিগার মিশিয়ে সেই জল দিয়ে বোর্ডটি ধুয়ে নিন। তবে কাঠের বোর্ড হলে গরম জল ব্যবহার থেকে বিরত থাকুন।

যদি আপনার ব্যবহারের চপিং বোর্ডটি কাঠের হয় তাহলে তা সপ্তাহে অন্ততপক্ষে একবার ভালো করে তেল মাখিয়ে পরিষ্কার করে নিন। তেলে জীবাণু নষ্ট হবে। 

পরিষ্কার করার পর ভেজা অবস্থায় চপিং বোর্ড রেখে দেবেন না। এতে জীবাণু ছড়ানোর সম্ভবনা বেশি থাকে। পরিষ্কার করার পর শুকবনো কাপর দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর হাওয়ায় রেখে কাথের বোর্ডটি ভালোভাবে শুকিয়ে নিন।

শাক-সবজি কাটার পর অনেকসময় চপিং বোর্ডে দাগ ধরে যায় তা দূর করতে নুন, বেকিং সোডা ও সামান্য জল মিশিয়ে নিয়ে তা বোর্ডে বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে নিন। 

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার