আপনি কি চিকেন লাভার, তাহলে রান্নাঘরে মুরগির এই বিশেষ পদটি মাস্ট ট্রাই

চলুন আজকে জানাবো বাড়িতেই কিভাবে এক নিমেষেই রেস্তরাঁ কায়দায় ঢাকাই চিকেন বানিয়ে নিতে পারবেন? আপনি যদি চিকেন লাভার হন, তাহলে চিকেনের এই লোভনীয় পদটি বাড়িতে মাস্ট ট্রাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অনেক খাবারই এপার বাংলার মানুষের কাছে এখনও প্রিয়। সেইসব খাবারগুলি রেস্তরাঁর খাবারগুলিকেও হার মানাতে বাধ্য। পশ্চিমবঙ্গে দু ধরণের মানুষ, ঘটি এবং বাটি। বাটির সঙ্গে ঘটিদের বাকযুদ্ধ চলছে প্রতিনিয়ত। কারণ ঘটিরা বলে বাটিরা চোকলা রান্না করে খায়, আর বাটিরা বলছে ঘটিরা সব রান্না চিনি দিয়ে খায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও যুদ্ধ চলে রীতিমতো বাটি-ঘটি নিয়ে। যাই হোক, এতদিন বাঙালি ঢাকাই বিরিয়ানির কথা শুনেছেন, কিন্তু ঢাকাই চিকেনের কথা শুনেছেন কি? হ্যাঁ, ঢাকাই বিরিয়ানির মতো ঢাকাই চিকেনও রয়েছে। চলুন আজকে জানাবো বাড়িতেই কিভাবে এক নিমেষেই রেস্তরাঁ কায়দায় ঢাকাই চিকেন বানিয়ে নিতে পারবেন? আপনি যদি চিকেন লাভার হন, তাহলে চিকেনের এই লোভনীয় পদটি বাড়িতে মাস্ট ট্রাই। দেখে নিন এই রেসিপি বানাতে প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী।

উপকরণ

চিকেন (৩০০ গ্রাম), পেঁয়াজ কুচি (৫০ গ্রাম), কাঁচালঙ্কা কুচি (৫ গ্রাম), রসুন কুচি (২ গ্রাম), আদা বাটা (২ গ্রাম), লঙ্কা গুঁড়ো (২ গ্রাম), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (অল্প), আলু (১টা, টুকরো করা), সেদ্ধ ডিম (১টা), সর্ষের তেল, টমেটো কুচি (৪০-৫০ গ্রাম)।

প্রণালী

কড়াইতে তেল গরম করে আলুটা ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন। রসুন কুচি, আদা বাটা দিয়ে অল্প কষিয়ে টমেটো কুচি আর বাকি মশলা দিয়ে কষান। চিকেনটা দিয়ে ভাল করে কষতে থাকুন। পরিমাণমতো জল দিন যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। গ্রেভিটা গা মাখা-মাখা হলে ভাজা আলু আর সেদ্ধ ডিমটা দিয়ে ভাল করে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিন। পরে আঁচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ঢাকাই চিকেন।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের