নারকোল দিয়ে ছোলার ডাল, অষ্টমীতে লুচির সঙ্গে জমিয়ে সারুন ভুরিভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো। বাজছে ঢাকের বাদ্দি। বাঙালির মনে এক আলাদাই উন্মাদনা। এই পাঁচদিনে কে কোথায় যাবে কি খাবে সব প্ল্যান রেডি। বাইরে খাওয়াদায়ার সঙ্গে সঙ্গে বাড়িতেও হয় রকমারি রান্না। অষ্টমীর সকাল মানেই লুচি আর সেই সঙ্গে যতই পদ থাকুক না কেন ছোলার ডাল মাস্ট। এমনি সময়ে অনেকবার রান্না করেছেন ছোলার ডাল কিন্তু অষ্টমী মানে একটু স্পেশাল দিন। তাই একেবারে পারপেক্ট কীভাবে রাঁধবেন ছোলার ডাল যা লুচির সঙ্গে খেলে মুখে লেগে থাকবে, জেনে নিন।

উপকরণ:

১ কাপ ছোলার ডাল

৩ টেবিল চামচ নারকেল কুচি

১টি তেজপাতা

১টি শুকনো লঙ্কা

আধ চা চামচ গুঁড়ো হলুদ

১ চা চামচ আদাবাটা

আধ চা চামচ গোটা জিরে

২ টেবিল চামচ ঘি

পরিমাণমতো নুন, চিনি

২টি ছোট এলাচ

৬-৭টি কাজুবাদাম

৬-৭ টি কিশমিশ

পদ্ধতি: সপ্তমীর দিন রাতেই ছোলার ডাল ভিজিয়ে রাখুন। যদি ভুলেও যান তাহলে রান্নার ১ ঘণ্টা ডাল ভিজিয়ে রাখুন। রান্নার আগে জলে ভিজিয়ে রাখুন। এরপর নুন হলুদ দিয়ে ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে ফোড়ন হিসেবে দিন গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা । সুন্দর সুগন্ধ বের হলে এরপর দিন আদাবাটা। কিছুটা নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে রাখা ডালটাও ঢেলে দিন। এরপর একেকে গুঁড়ো হলুদ, নুন, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। সামান্য নাড়াচাড়া করে যোগ করুণ সামান্য গরম জল। জলের পরিমাণটা দেখে দেবেন যাতে পাতলা হয়ে না। নামানোর আগে যোগ করুণ জলে ভেজানো কাজু, কিশমিশ নারকেল কুচি ছড়িয়ে দিন। নামানোর আগে ছোট এলাচ গুঁড়ো করে ছড়িয়ে দিলেই ছোলার ডাল রেডি। এরপর অষ্টমীর সকালে গরম গরম লুচির সঙ্গে গরম গরম ছোলার ডাল পরিবশন করুণ।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১৮৫ টাকায় ২৮ দিন আনলিমিটেড কল, নয়া প্ল্যান নিয়ে এল Airtel

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

বাড়ির ডাউন পেমেন্ট নিয়ে দুশ্চিন্তা? রইল সঞ্চয় বাড়ানোর ৩ কৌশল

১ মিনিটেই ম্যাজিক, লক্ষ্মীপুজোর জন্য পুরনো রুপো ও তামার বাসন ঝকঝকে করে নিন

আর্থিক উন্নতি ও সমৃদ্ধি চান? এই গাছ বাড়িতে রাখলেই মিলবে ফল!

সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে