ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢেঁড়সের নাম শুনলে অনেকের মুখ পাংশু বর্ণ হয়ে যায়। বাড়িতে ভাত বা রুটির সঙ্গে এই সবজির কোনও পদ রাখা হলে তা অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু জানেন কি অপছন্দের এই সবজি দিয়েই বানানো যায় মুখরোচক পদ। সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে স্ন্যাকস হিসেবেও ঢেঁড়শ দিয়ে বানানো যায় দুর্দান্ত সব পদ। জেনে নিন তেমনি একটি রেসিপি।

উপকরণ

ঢেঁড়স  ২৫০ গ্রাম

লাল লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ

হলুদগুঁড়ো আধা চা-চামচ

লবণ

চালের গুঁড়ো ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

তেল

কাঁচা লঙ্কা ২টি 

লেবুর রস  ১ চা-চামচ

গোলমরিচ  আধা চা-চামচ

পদ্ধতি 

প্রথমে ঢেঁড়স ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর একটি টিসু পেপার দিয়ে বাড়তি জল মুছে নিন। তারপর সেগুলি চিরে নিন। এবার একটি পাত্রে সমস্ত মশলাগুলি মিশিয়ে নিন। তারপর সেই পাত্রে ঢেঁড়শগুলি দিয়ে ভাল করে মাখিয়ে নিন। রেখে দিন ৫ মিনিট। তারপর গ্যাসে একটি কড়াই গরম করে তাতে দিন বেশি পরিমাণে তেল। তারপর আঁচ কমিয়ে ডুবো তেলে ছেড়ে দিন মশলা মাখানো ঢেঁড়শগুলি। কম আঁচে ধীরে ধীরে ভাজতে  থাকুন। সোনালি হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নিন। সুন্দর করে প্লেটে সাজিয়ে সস সহযোগে চায়ের সঙ্গে পরিবেশন করুন। বাড়িতে আসা অতিথি বা পরিবারের সদস্যরা একবার খেলে সকলে বারবার খেতে চাইবে। 

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের