পুজোয় মশলাযুক্ত খাবার খেয়ে বিপত্তি, সুস্থ থাকতে খান কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর সময়ে অনেকের বাড়ির হেঁসেলে আগুন জ্বলেনি। আবার কেউ কেউ বাড়িতেই করেছেন জমিয়ে রান্না। ঘরে বাইরে মিলিয়ে হয়েছে দেদার খাওয়া-দাওয়া। পেটে তেল মশলা দেওয়া খাবারের পলি জমে গিয়েছে বলাই যায়। এবার মন চাইছে এই সব ছেড়ে একটু হালকা খাবার। স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলেছেন এবার পেটকেও কিছুটা শান্তি দেওয়া দরকার। তাই আগামী কয়েকটাদিন আদা-রসুন, পেঁয়াজ দিয়ে কষানো রান্না ছাড়া খাবার খান। সুস্থ থাকতে পাঁচ ফোড়ন দেওয়া মাছের ঝোল খান। মাছের ঝোলের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই রয়েছে। কালো জিরে আর কিছু সবজি দিয়ে রেঁধে নিতে পারেন একেবারে পাতলা মাছের ঝোল।

উপকরণ

 ৪ পিস পোনা বা রুই মাছের টুকরো, একটা টমেটোর পিউরি, আদা বাটা ১/২ চা চামচ , কাঁচা লঙ্কা ২টো, কালো জিরে ১ টেবিল চামচ, চামচ হলুদ গুঁড়ো ১/২ চা, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন, চিনি, ১ টেবিল চামচ, ৪ পিস ঝিঙে, ৪ পিস পটল, আলু, ধনে পাতা কুচি।

পদ্ধতি

প্রথমে মাছের পিসগুলি ধিয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে মাছের পিস গুলি কড়া করে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই একে একে কাচা সবজিগুলি ও আলু হালকা ভেজে নিন। এরপর ওই কড়াইতে অল্প সরষের তেল গরম করে তাতে দিন কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন। এরপর যোগ করুণ টমেটো পিউরি। কম আঁচে রেখে কিছুক্ষণ কষে নিন। কড়াইতে তেল ছাড়তে শুরু করলে দিন আদা বাটা। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন ও অল্প জল দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ৩ কাপ মতো জল ঢেলে দিন। মশলা ফুটতে থাককে ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা সবজি ও আলু দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। জল কমে এলে, ঢাকনা সরিয়ে একটু মাছগুলো নেড়ে উপর থেকে ধনে পাতা কুছি ছড়িয়ে দিন। ব্যস তৈরি কালো জিরে দিয়ে মাছের ঝোল। দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুণ।

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর