আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

নিজস্ব প্রতিনিধি: ডোনাট শুনলেই মনে পড়ে মিষ্টি, নরম আর সুস্বাদু এক ধরনের খাবারের কথা। কিন্তু যদি সেই ডোনাট হয় মাছ দিয়ে তৈরি? একটু অবাক লাগলেও সত্যি-মাছের স্বাদে তৈরি এই বিশেষ ডোনাট ইফতারের টেবিলে এনে দিতে পারে একেবারে নতুন চমক। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এই ফিশ ডোনাট একবার বানালে বারবার খেতে মন চাইবে। 

ফিশ ডোনাট তৈরির উপকরণ
তেলাপিয়া মাছ ১টি (বা যে কোনও মাছ) – প্রায় ১ কেজি
পেঁয়াজ বেরেস্তা – ১ কাপ
কাঁচামরিচ কুচি – ৪-৫টি
ধনে পাতা ও পুদিনা পাতা কুচি আধা কাপ
হলুদ গুঁড়া – 1/4 চা-চামচ
মরিচ গুঁড়া- আধা চা-চামচ
ধনে গুঁড়া- ১ চা-চামচ
জিরা গুঁড়া- ১ চা-চামচ
গোলমরিচ গুঁড়া- ১ চা-চামচ
সয়া সস ১ টেবিল-চামচ
লেবুর রস ১ টেবিল-চামচ
মধু – ১ টেবিল-চামচ
লবণ- স্বাদমতো
ডিম – ২টি
লম্বা সেমাই ১ প্যাকেট
তেল ভাজার জন্য প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে মাছ ভালোভাবে পরিষ্কার করে টুকরো করে নিন। এরপর সামান্য হলুদ ও লবণ মেখে মাছ ভেজে নিন। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে আলাদা করে রাখুন।

এবার একটি বড় পাত্রে মাছের সঙ্গে ধনে পাতা, পুদিনা পাতা, হলুদ, মরিচ গুঁড়া, ধনে ও জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সয়া সস, লেবুর রস, মধু এবং লবণ একে একে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মেখে ছোট ছোট করে ডোনাটের মতো গোল করে মাঝখানে ছিদ্র করে আকার দিন।

এরপর একটি পাত্রে ডিম ফেটে নিন এবং সেমাইগুলো হাত দিয়ে গুঁড়া করে নিন। তৈরি করা ডোনাটগুলো আগে ডিমে ডুবিয়ে নিন, তারপর সেমাইয়ের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিন। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে ডোনাটগুলো মাঝারি আঁচে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। সবশেষে ভাজা ফিশ ডোনাটগুলো একটি পরিবেশন পাত্রে সাজিয়ে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন। ইফতারের টেবিলে এই ভিন্ন স্বাদের নাস্তা নিশ্চয়ই সবাইকে চমকে দেবে।

Published by:

Share Link:

More Releted News:

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

অফিস থেকে ফিরে ক্লান্ত? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ৮টি সহজ পদ

বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ