একবার চুমুক দিন,এই ফলের স্যুপেই চকচক করবে ত্বক

Share:

নিজস্ব প্রতিনিধি : পেটের সমস্যা হোক বা বদহজমের সমস্যা একটুকরো আমলকি মুখে নিলেই সব সমস্যার সমাধান হাজির। এই ফলটি অনেকেই নিজের ডায়েটে রেখে থাকেন। নানান অসুখে আমলকির জুড়ি মেলা ভার। আবার রূপচর্চাতেও দারুণ কাজের এই ফলটি। এখন সবে শীত পড়তে শুরু করেছে এইসময় ত্বকের যত্নের পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান ? গাদা গাদা ওষুধ খেতে হবে না। এর সমাধান আছে আমলকিতেই। ছুটির দিনে বিকেলে অথবা সান্ধ্য স্ন্যাকসের সঙ্গে খেতে পারেন এই স্বাস্থ্যকর পানীয়টি। খেয়েছেন নাকি আমলকির স্যুপ ?

উপকরণ : ৫-৬টি আমলকি, ৩-৪ টি গোলমরিচ, ১ চা-চামচ জিরে, ১ চা-চামচ গোটা ধনে, ২টি কাঁচালঙ্কা কুচি, আধ চা-চামচ হলুদ, স্বাদমতো লবন, আধ কাপ সেদ্ধ করা মুসুর ডাল, ফোড়নের জন্য কয়েকটি কারিপাতা, ২টি শুকনো লঙ্কা ও ১ টেবিল চামচ ঘি

প্রণালী : প্রথমে আমলকি ধুয়ে নিন ভাল করে। এরপর শুকিয়ে নিন। বীজ বাদ দিয়ে টুকরো করে কেটে নিতে হবে। এরপর আমলকি, গোলমরিচ, কাঁচালঙ্কা, লবন, জিরে, হলুদ দিয়ে একসঙ্গে মিক্সারে বেটে নিন। কড়াইতে আধ কাপ রান্না করা ডাল, এক কাপ জল এবং আমলকির মিশ্রণ দিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিন।

এবার একটি কড়াইয়ে ঘি দিয়ে তাতে গোটা ধনে,কারিপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে স্যুপে মিশিয়ে নিতে হবে।দিন হোক বা রাত, যে কোনও সময় গরম গরম এই স্যুপ খেলে ত্বকে যেমন জেল্লা ফিরবে, মরসুম বদলের সময় দূরে থাকবে রোগবালাইও। স্যুপ খেতে খেতে বইও পড়তে পারেন।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?