বিরিয়ানিকেও হার মানাবে ধাবা স্টাইলে এই বাসন্তী পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধি :   আপানাকে যদি কেউ জিজ্ঞেস করে পোলাও খাবার কথা, নিশ্চয়ই আপনি না বলবেন না, আর তার সাথে যদি হয় মাংসের কালিয়া।ব্যাস জমিয়ে ভুরিভোজ আর কে আটকায়। কিন্তু মনের মতন পোলাও মাংস না হলে তো সবটাই বৃথা। মন খারাপ করবেন না! এবার ধাবা স্টাইলে ঘরে বসিয়ে আপনিও বানাতে পারেন বাসন্তী পোলাও। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই বাসন্তী পোলাও-

উপকরণ : ২ কেজি গোবিন্দভোগ চাল, ১০টি তেজপাতা, ১৫টি ছোট এলাচ,৪টি চার ইঞ্চিমাপের দারচিনির কাঠি, ১৬টি লবঙ্গ, ২৪টি জয়িত্রী, ১ চামচ হলুদগুঁড়ো, ৫০০ গ্রাম ঘি, পরিমাণ মত কাজু ও কিশমিশ, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মত জল, চিনি

প্রণালী : প্রথমে চালটা ভাল করে ধুয়ে নিতে হবে। এবার একটা বড় থালায় চালটা অল্প অল্প ছড়িয়ে শুকিয়ে নিন। ২০ মিনিট পর ওই চালের সঙ্গে ঘি, হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য গরম মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তবে খেয়াল রাখতে হবে চাল যাতে ভেঙে না যায়। এই চালটা এক ঘণ্টার জন্য ম্যারিনেট করে রেখে দিন এবার।

এবার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করতে হবে। তাতে কাজু আর কিশমিশটা ভাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশটা পাশে রেখে দিন। এবার ওই ঘিয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিন। মশলার গন্ধ বের হতে শুরু করলে তাতে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিন এবং ভাল করে ভাজতে থাকুন।এরপর এতে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিন। এবার এতে পরিমাণ মত চিনি দিন। তারপর চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে দিন। অন্তত ১৫ মিনিট চালটা ফুটতে দিন। তারপর ঢাকনা সরিয়ে দেখুন যে পোলাও তৈরি হয়ে গেছে এবং ভাতটা ঝুরঝুরে হয়েছে। তবে নামানোর আগে অবশ্যই একটু ঘি অথবা গোলাপ জল ছড়িয়ে দিতে পারেন ওপরে। এবার গরম গরম মাটন কষা অথবা চিকেনের সঙ্গে পরিবেশন করুন।

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার