দেবসেনাপতিকে খুশি করতে নিবেদন করুন সুস্বাদু এই মিষ্টান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই কার্তিক পুজো। এই পুজোর অন্যতম উপকরণ হল পায়েস । এছাড়া বাঙালির শেষ পাতে একটু মিষ্টি মুখ ছাড়া কি চলে ! বলা হয় দেবসেনাপতির পুজোয় মিষ্টি ছাড়া যেন পরিপূর্ণতা পায় না। তাই হর পার্বতীর কনিষ্ঠ পুত্রের পুজোয় নিবেদন করতে পারেন এই সুস্বাদু পায়েস। জেনে নিন তৈরির সহজ রেসিপি।

উপকরণ : ১ লিটার দুধ, ১০০ গ্রাম সরু চাল, ১ ইঞ্চি দারুচিনি, এলাচ ৩টি, তেজপাতা ২টি, চিনি স্বাদমতো, বাদাম, লবণ ও ড্রাই ফ্রুটস

প্রণালী : প্রথমে ড্রাই ফ্রুটস গুলোকে ঘিয়ে ভেজে নিতে হবে। এরপর আলাদা পাত্রে তুলে রাখতে হবে।  এরপর ঐ বাকি ঘিয়ে পায়েসের জন্য ভিজিয়ে রাখা চালগুলো হালকা ভেজে তুলে নিতে হবে।

এরপর দুধ ঘন করে ভাল করে ফুটিয়ে নিতে হবে। লো ফ্লেমে রান্না করুন। এক লিটার দুধের জন্য ১০০ গ্রাম চাল নিতে হবে। দুধ যখন ফুটবে, তখন ঘিয়ে ভাজা চাল গুলোকে দুধের মধ্যে দিয়ে দিন। এবার সামান্য লবন ও চিনি দিয়ে দিন। এরপর চাল ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পরপর নেড়ে দিতে হবে যেন চাল তলায় লেগে পুড়ে না যায়।

চাল সেদ্ধ হয়ে গেলে একটা ভালো করে ঘুটে নিতে হবে যেন চালগুলো আধাভাঙা হয়। সবকিছু ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিন। আরও ২ মিনিট রেখে নামিয়ে নিন। উপর থেকে কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের