এই মুহূর্তে

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

নিজস্ব প্রতিনিধি : শীতের মরশুম মানেই বাঁধাকপি, ফুলকপি, মূলো ও পালংশাক। কিন্তু একই ধরনের খাবার খেতে সব সময় নাও ইচ্ছে করতে পারে তাই আজকে রইলো চিলি ফুলকপির রেসিপি।

উপকরণ

ফুলকপি মাঝারি আকারের টুকরো করা, ময়দা, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, নুন ও গোলমরিচ গুঁড়ো,  স্বাদমতো, তেল, পেঁয়াজ কিউব করে কাটা, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, আদা, রসুন, সয়াসস, টমেটো কেচাপ, চিলি সস, ভিনিগার, কর্নফ্লাওয়ার, চিনি, নুন, জল, সাদা তেল, স্প্রিং অনিয়ন।

প্রণালী 

সেদ্ধ করা ফুলকপির টুকরোগুলো হালকা গরম জলে সামান্য নুন দিয়ে ২-৩ মিনিট ভাপিয়ে বা সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। ময়দা, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, লবণ ও গোলমরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে সামান্য জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়।

ফুলকপির টুকরোগুলো ব্যাটারে ভালো করে ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে খুব মুচমুচে করে ভেজে তুলে নিন। একটি বাটিতে সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, ভিনিগার, চিনি এবং সামান্য নুন মিশিয়ে সসের মিশ্রণ তৈরি করে রাখুন। কড়াইতে তেল গরম করে প্রথমে কুচি করা আদা ও রসুন দিয়ে ৩০ সেকেন্ড ভাজুন। এরপর কিউব করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে উচ্চ আঁচে ১ মিনিট ভাজুন। সবজি যেন নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি থাকতে হবে। তৈরি করে রাখা সসের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন। হাফকাপ জল যোগ করুন। ঝোল ফুটে উঠলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিন। ঝোল ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

গ্রেভি ঘন হয়ে গেলে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলি দিয়ে দিন। হালকা হাতে মিশিয়ে দিন যাতে ফুলকপির কোটিং উঠে না যায়।গরম গরম চিলি ফুলকপি স্প্রিং অনিয়ন দিয়ে সাজিয়ে ফ্রাইড রাইস বা চাউমিনের সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই গরমে ট্রাই করে দেখুন নতুন স্বাদের টক-ঝাল-মিষ্টি পেয়ারার আইসক্রিম

২৬ জানুয়ারিতে রান্নাঘরেই তেরঙার জাদু, ঘরেই বানান ৭ রঙিন দেশাত্মবোধক পদ

ওজন ঝরবে চটজলদি, ব্রেকফাস্টে পাতে রাখুন ‘থাট্টে ইডলি’, জেনে নিন রেসিপি

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ