সরস্বতী পুজোয় মুচমুচে এই বড়া বানিয়ে মন জয় করুন সকলের..

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো উপলক্ষ্যে কেনাকাটা আগে থেকেই সেরে থাকতে হয়। ভুল করে বাড়িতে বেশি কলা আনা হয়ে গেছে ? কিন্ত তার বেশিরভাগটাই পড়ে রয়েছে। বাড়ির অন্য কেউও তা খেতে চাইছেন না। দাম দিয়ে কেনা জিনিস তো ফেলা যায় না। তাই ঝট করে বানিয়ে নিন কলার বড়া। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সরস্বতী পুজো উপলক্ষ্যে বাড়ির সকলকে চমকে দিন এই বড়া বানিয়ে। জানুন সহজ রেসিপি।

উপকরণ :  ৩ টে পাকা কলা, ১৫০ গ্রাম ময়দা, ৬০ গ্রাম চালের গুড়ি, লবন, সামান্য হলুদ, তেল, চিনি ও কালো জিরে

প্রণালী : একটি পাত্রে প্রথমে ময়দা নিন, তার সঙ্গে মিশিয়ে নিন অল্প পরিমাণে চালের গুঁড়ি। ওর মধ্যে দিয়ে দিন স্বাদমতে লবন, সামান্য হলুদ ও কালো জিরে। এবার যে ভাবে বেগুনির জন্য বেসন গোলে সে ভাবেই জল দিয়ে সমস্ত উপকরণ গুলে নিন। মিশ্রণ যেন মসৃণ হয়। ওর মধ্যে সামান্য চিনিও দিয়ে দিতে পারেন।

আরও পড়ুন : বাগদেবীকে তুষ্ট করতে নিবেদন করুন ‘রাজভোগ’ পূর্ণ হবে মনের ইচ্ছে..

এবার পাকা কলা ছাড়িয়ে ছুরির সাহায্যে লম্বালম্বি ভাবে কেটে নিন। খুব পাতলা বা খুব মোটা নয়, প্রস্থ হবে মাঝামাঝি। সেটি ময়দার গোলায় চুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি কলার বড়া। মুচমুচে এই বড়া গরম গরম পরিবেশন করুন।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি