আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

নিজস্ব প্রতিনিধি: গরম মানেই বাঙালি বাড়িতে দুপুর বা রাতের মেনুতে এঁচোড় থাকবেই।  শীতকালের ফুলকপি আর বাঁধাকপির মতো। কিন্তু একঘেয়ে এঁচোড় খেতে কতই আর ভালো লাগে। একটু স্বাদ বদলের ইচ্ছাও হয়। তাই এঁচোড় ছেড়ে  বানাতে পারেন কাঁঠাল বীজের ঝালভুনা । এর স্বাদ হার মানাবে মটন-চিকেনকে। জেনে নিন কীভাবে তৈরি করবেন।

উপকরণ:

কাঁঠাল বীজ: ১ কাপ (সেদ্ধ করে খোসা ছাড়ানো)

পিঁয়াজ: ১টি (কুঁচি করে কাটা)

রসুন: ১ চামচ (কুঁচি করে কাটা)

শুকনো লঙ্কা: ২টি

কাঁচা লঙ্কা: স্বাদমতো

নুন 

সরষের তেল: ২ টেবিল চামচ

গরমমশলা (স্বাদমতো)

পদ্ধতি 

প্রথমে ভালো করে কাঁঠাল বীজ ধুয়ে সেদ্ধ  করে জল ঝড়িয়ে নিন। তারপর  খোসা  ছাড়িয়ে হালকা চাপ দিয়ে থেঁতলে নিন। । এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে একে একে শুকনো লঙ্কা, পিঁয়াজ ও রসুন কুঁচি দিয়ে নাড়াচাড়া করুন। হালকা বাদামি রঙের হয়ে গেলে তাতে কাঁঠাল বীজগুলি দিয়ে নাড়াচাড়া করুন।   তারপর কাঁচালঙ্কা কুঁচি নিয়ে অল্প নেড়ে নামিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন গরমমশলা। তাহলেই তৈরি কাঁঠাল বীজের ঝালভুনা । গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন। 

Published by:

Share Link:

More Releted News:

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

ঠাকুরবাড়ির হেঁশেলের নিরামিষ পদ ‘মরিচ ঝোল’, গরমে পেট ঠান্ডা রাখার সহজ রেসিপি

কম তেলেই বানান সুস্বাদু রুই মাছের পাতলা ঝোল, রইল সহজ রেসিপি

সন্ধ্যায় চায়ের সঙ্গে প্লেটে রাখুন বিটরুট-আলুর কাটলেট

গরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ