এই মুহূর্তে

লক্ষ্মীবারে নিরামিষ রান্নার পদে রাখুন স্পেশ্যাল পোস্তর দম

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার অধিকাংশ বাঙালি বাড়িতেই হয় নিরামিষ রান্না। তবে প্রতিদিন নিরামিষ পদে কি রাখা হবে তা নিয়েও থাকে মাথাব্যথা। কারণ নিরামিষ পদের মধ্যে খুব কম জিনিসই থাকে।  পোস্ত হল লোভনীয় একটি পদ। এই পদ দিয়েই খাওয়া হয়ে যায় এক থালা ভাত। এতেই যদি টুইস্ট আনা যায় তাহলে মন্দ হয় না। চটজলদি অল্প উপকরণে  এই পদ বানিয়ে ফেলা যায়। বাড়িতে বানান স্পেশ্যাল পোস্তর দম।

উপকরণ:

পোস্ত ২০০ গ্রাম

আলু ২টি (মাঝারি মাপে ডুমো করে কাটা)

 আদাবাটা ২ চা চামচ

 জিরেগুঁড়ো ২ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো ২ চা চামচ

 ঘি ১ টেবিল চামচ

গরমমশলা গুঁড়ো আধ চা চামচ

স্বাদমতো নুন, চিনি

 সর্ষের তেল

২ টেবিল চামচ বেসন

 পদ্ধতি

প্রথমে পোস্ত বেটে নিন। এবার একটি পাত্রে পোস্তবাটা,   জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, সামান্য বেসন আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে পোস্তর বড়াগুলি লালচে করে ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলেই কাটা আলুগুলি লালচে করে ভেজে নিন। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তাতে  আদাবাটা দিয়ে ভাল করে ভেজে  মশলার কাঁচা গন্ধ  চলে গেলে সমস্ত রকম মশলা  ও চিনি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে ফোটান। ঝোল ফুটলে বড়াগুলি দিয়ে মিনিট পাঁচেক অল্প আঁচে রান্না করুন।  রান্না হয়ে এলে শেষে ঘি আর গরমমশলা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ