বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ আন্তর্জাতিক নারী দিবস-ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা জানানোর দিন। এই বিশেষ দিনে যদি মা, বোন, স্ত্রী বা প্রেমিকাকে ছোট্ট চমক দিতে চান, তবে বাড়িতেই স্পেশাল কিছু বানানো দারুণ আইডিয়া। সেই স্বাদ যদি রেস্তোরাঁর মতো হয়, তবে চিজ় বার্স্ট পিৎজা আপনার ডাইনিং টেবিলে আনবে আনন্দের ছোঁয়া। নরম ডো, গলগল করে বেরোনো চিজ আর উপরে চিকেন সসেজ ও সালামির টপিং-সবই মিলিয়ে একেবারে পারফেক্ট।

উপকরণ

ময়দা ২ কাপ

ইস্ট – ১ চা চামচ

চিনি – ১ চা চামচ

লবণ- স্বাদমতো

অলিভ অয়েল – ২ টেবিল চামচ গরম জল – প্রয়োজনমতো

পিৎজা সস – ৪ টেবিল চামচ

মোজারেলা চিজ – ১-১২ কাপ

চিকেন সসেজ – ১/২ কাপ (স্লাইস করা)

চিকেন সালামি – ১/২ কাপ

ক্যাপসিকাম – ১/২ কাপ (কুচি করা)

পেঁয়াজ – ১/২ কাপ (স্লাইস করা)

অরিগানো ও চিলি ফ্লেক্স – স্বাদমতো

প্রণালী

 একটি বাটিতে গরম জলে চিনি ও ইস্ট মিশিয়ে ৫-৭ মিনিট রেখে দিন। ইস্ট ফেনা উঠলে বুঝবেন এটি অ্যাক্টিভ। বড় পাত্রে ময়দা, লবণ ও অলিভ অয়েল মিশান। এরপর অ্যাক্টিভ ইস্ট দিয়ে নরম ডো বানান। ডো ঢেকে প্রায় ১ ঘণ্টা রাখুন, যাতে এটি ফুলে ওঠে।  ফুলে ওঠা ডো আবা গলকা করে মেখে একটি গোল পিৎজা বেস বেলুন। ডোর কিনারায় মোজারেলা চিজ ছড়িয়ে ধার মুড়ে সিল করুন। এতে ক্রাস্টের ভিতরে থাকবে গলগল চিজ।বেসের ওপর পিৎজা সস ছড়িয়ে দিন। তার উপর চিকেন সসেজ, সালামি, ক্যাপসিকাম ও পেঁয়াজ সাজান| উপরে প্রচুর মোজারেলা চিজ ছড়িয়ে দিন। অরিগানো ও চিলি ফ্লেক্স ছিটিয়ে দিন। প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৫ মিনিট বেক করুন, যতক্ষণ না চিজ গলে সোনালি হয়। গরম গরম চিজ় বার্স্ট পিৎজা কাটলে ভেতর থেকে চিজ  গলে বেরিয়ে আসবে। আজকের বিশেষ দিনে এই ঘরোয়া পিৎজা আপনার প্রিয় মানুষটির মুখে নিশ্চিতভাবে হাসি নিয়ে আসবে।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

অবৈধ নির্মাণ! ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় ভাঙতে হাজির পুরসভার কর্মীরা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু