সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন কোনও বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেখানে সন্ধ্যায় চায়ের আড্ডার আসর বসে না। শুধু চা-বিস্কুট কি আর ভালো লাগে। মুখোরচ কিছু হলে জমে যাবে সন্ধ্যা। অনেকে  চায়ের সঙ্গে  তেলেভাজা ভালোবাসেন। তাতেই যদি নতুনত্ব আনা যায় তাহলে মন্দ হয় না। তাই সন্ধ্যা আড্ডা জমাতে বানাতে পারেন মুখোরচ পুঁইপাতার বেগুনি। শুনতে অবাক লাগছে নিশ্চই যে কীভাবে বানাবেন এই পদ? রইল রেসিপি। 

উপকরণ 

বেগুন পাতলা স্লাইস করে কাটা

পুঁই পাতা

ময়দা

বেসন

বেকিং পাউডার: আধা চা-চামচ

বেকিং সোডা

লঙ্কা গুঁড়ো

হলুদ গুঁড়ো

ভাজা জিরা গুঁড়ো

লবণ

আদাবাটা

রসুনবাটা

ঠান্ডা জল

পদ্ধতি

 পাতলা লম্বা করে বেগুন কেটে লবণ মেখে ১৫-২০ মিনিট রেখে ভালো জল ঝরিয়ে নিন। তারপর  পুঁইশাক পাতা ডাঁটা থেকে আলাদা করে ধুয়ে জল  ঝরিয়ে সামান্য লবণ মেখে রাখুন। তারপর একটি গামলায় ময়দার সঙ্গে বেসন, লবণ, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে নিন ভালো করে। এবার জল ছাড়া  অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে জল দিয়ে  ঘন মসৃণ মিশ্রণ তৈরি করুন। এবার  বেগুনে লবণ, হলুদ ও  লঙ্কা গুঁড়া মেখে নিন। তারপর  একেকটি পুঁইশাক পাতায় কোনাকুনি করে একটি করে বেগুনের স্লাইস বিছিয়ে মুড়ে নিন। এবার  কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে পুঁইপাতায় মোড়ানো বেগুনগুলো বেসনের ঘন মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভাজুন। তেল ছেঁকে   টিস্যু পেপারে ওপরে রাখুন। এতে অতিরিক্ত তেল শুষে নেয়। তারপর চায়ের সঙ্গে পরিবেশন করুন। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু