পুজোয় বাড়িতে বন্ধুদের নিয়ে বিকেলের আড্ডায় থাকুক চিজি এগ ললিপপ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর প্ল্যান রেডি। কোথায় যাবেন, কি খাবেন সবটাই হয়ে গিয়েছে ঠিক। তবে পুজোর চারদিনের মধ্যে এক দিন প্ল্যান রয়েছে বাড়িতে বসে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার। খালি মুখে তো আর আড্ডা জমে না। টানা কয়েকদিন বাইরে খাবার তো খাচ্ছেন তাই একদিন বাড়িতে বন্ধুদের খুশি করতে ঝটপট বানিয়ে ফেলুন এই স্টার্টার। চিকেন ললিপপ অনেক খেয়েছেন তাই এবার চায়ের সঙ্গে স্বাদ বদলে বাড়িতে বানিয়ে নিন চিজি এগ ললিপপ। জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপি

উপকরণ: ডিম সিদ্ধ ৪-৫টি, আদা কুচি ১ চা চামচ , পেঁয়াজ কুচি ১/২ কাপ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো,গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, পাতিলেবুর রস ১ টেবিল চামচ, ময়দা ১/২ কাপ , ১ কাপ বিস্কুট গুঁড়ো, স্বাদমতো নুন, ২-৩টে চিজ়ের কিউব আর ভাজার জন্য পরিমাণমতো তেল।

পদ্ধতি: প্রথমে ডিমগুলো সিদ্ধ করে করে নিন। সিদ্ধ ডিমগুলো গ্রেট করে তাতে পেঁয়াজ-আদা কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর তাতে ময়দা মিশিয়ে আবারও ভালো করে মেখে নিন। তারপর সেই মাখা থেকে ললিপপের আকারে ছোট ছোট বল কেটে নিন। এরপর সেগুলি চেপে তার মধ্যে চিজ়ের টুকরো ভরে আবার গোল করে ললিপপ বানিয়ে নিন।

এরপর একটি পাত্রে একটা ডিম ফাটিয়ে রাখুন। অন্য আরেকটি পাত্রে বিস্কুট গুঁড়ো রাখুন। তারপর বলগুলো ডিমের মিশ্রণের ডুবিয়ে তুলে বিস্কুট গুঁড়োর পাত্রে রাখুন। ভালো করে গুঁড়ো মাখিয়ে একটি পাত্রে রেখে ৪-৫ ঘণ্টা রেখে দিন ফ্রিজে। এই কাজগুলি দুপুরের দিকে করে নিয়ে নিন বিশ্রাম। তারপর ভাতঘুম দিয়ে বিকেলে ডুবো তেলে ফ্রিজ থেকে বের করে ললিপপ ভেজে নিন। টম্যাটো সস ও মেয়োনিজের সঙ্গে গরম চা দিয়ে পরিবেশন করুন চিজি এগ ললিপপ।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!