দুধের স্বাদ ঘোলে মেটান, বাড়িতেই বানিয়ে নিন বিয়ে বাড়ির স্টাইলে ঢাকাই চিকেন

আপনি যদি হন চিকেন লাভার তবে চিকেনের লোভনীয় পদ ঢাকাই চিকেন ট্রাই করতেই পারেন। দেখে নিন এই রেসিপি বানাতে প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্টোবর শেষ হতেই আস্তে আস্তে শীত পড়তে শুরু হয়। আর শীতকাল মানেই বিয়ে বাড়ির মরসুম পড়ে যায়। কারোর একদিনে ৫ টা বিয়ের নিমন্ত্রণ থাকে, আবার কারোর থাকেই না। বিয়ে বাড়ি মানেই কব্জি ডুবিয়ে খাওয়ার মোক্ষম সুযোগ। তাই আপনিও যদি অনিমন্ত্রিতদের দলে পড়েন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। বাড়িতেই বিয়ে বাড়ির স্টাইলের নানারকম রান্না করে ফেলুন। চমকে দিন কাছের মানুষদের। কি বুঝতে পারছেন না কি রান্না করবেন! আপনি যদি হন চিকেন লাভার তবে চিকেনের লোভনীয় পদ ঢাকাই চিকেন ট্রাই করতেই পারেন। দেখে নিন এই রেসিপি বানাতে প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী।

উপকরণ 

চিকেন (৩০০ গ্রাম), পেঁয়াজ কুচি (৫০ গ্রাম), কাঁচালঙ্কা কুচি (৫ গ্রাম), রসুন কুচি (২ গ্রাম), আদা বাটা (২ গ্রাম), লঙ্কা গুঁড়ো (২ গ্রাম), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (অল্প), আলু (১টা, টুকরো করা), সেদ্ধ ডিম (১টা), সর্ষের তেল, টমেটো কুচি (৪০-৫০ গ্রাম)।

প্রণালী 

কড়াইতে তেল গরম করে আলুটা ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিন। রসুন কুচি, আদা বাটা দিয়ে অল্প কষিয়ে টমেটো কুচি আর বাকি মশলা দিয়ে কষান। চিকেনটা দিয়ে ভাল করে কষতে থাকুন। পরিমাণমতো জল দিন যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। গ্রেভিটা গা মাখা-মাখা হলে ভাজা আলু আর সেদ্ধ ডিমটা দিয়ে ভাল করে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিন। পরে আঁচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ঢাকাই চিকেন।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’