এই মুহূর্তে

চিতল নয়, সামান্য কিছু উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির মুইঠ্যা

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই বাজার জুড়ে বাঁধাকপি আর ফুলকপির রাজত্ব। সকাল, দুপুর বা রাত পাতে থাকবেই এই দুই কপির সবজি। তবে রোজ একঘেয়ে খাবার খেতে কার ভালো লাগে। সবজি এক হলেও একটু নতুনত্ব চায় সকলেই। কপি দিয়ে কি বানাবেন বুঝে উঠতে পারছেন না। রইল এক অন্য ধরনের রেসিপি। অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন বাঁধাকপির মুইঠ্যা। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ

বাঁধাকপি ২ কাপ (পাতলা করে কুচি করা)
আলু ২টি (সেদ্ধ করা)
পেঁয়াজ ২টি (কুচি করা)
কাঁচা লঙ্কা ৪টি (কুচি করা)
ধনেপাতা ৪ টেবিল চামচ
আদাবাটা ২ চা-চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ
হলুদ ১ চা-চামচ
ধনে গুঁড়ো ২ চা-চামচ
জিরা গুঁড়ো ১ চা-চামচ
লবণ স্বাদমতো
ব্রেড ক্রাম্ব ১ কাপ
ময়দা ৩ টেবিল চামচ
তেল
গরম মশলা

আরও পড়ুন: শীতে উষ্ণতা বাড়তে চুমুক দিন ঝাল হট চকোলেটে, কীভাবে বানাবেন রইল রেসিপি

পদ্ধতি

প্রণালি: প্রথমে বাঁধাকপি কুচি করে সামান্য লবণ মিশিয়ে ৫ মিনিট রাখুন। এবার হাত দিয়ে চেপে বাড়তি জল ঝরিয়ে রাখুন একটি পাত্রে। তারপর সেই পাত্রে আলু, একটি পেঁয়াজ কুঁচি ও সমস্ত মশলা অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মুঠোর আকারে গড়ে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন। এবার একটি কড়াই নিয়ে তাতে তেল গরম করে মুইঠ্যাগুলো ভেজে নিন। গরম চায়ের সঙ্গে সস সহযোগে পরিবেশন করতে পারেন অথবা বানিয়ে ফেলতে পারেন মাখা মাখা বাঁধাকপির মুইঠ্যা। তার জন্য অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিন গরম মশলা। সুন্দর গন্ধ বের হলে দিন কুঁচি করা পেঁয়াজ। তারপর সেগুলি বাদামি হলে একে একে যোগ করুন বাকি থাকা সমস্ত মশলা। সেগুলি ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিন ভেজে রাখা মুইঠ্যাগুলো। অল্প জল যোগ করতে পারেন। এই সবজি গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ