এই মুহূর্তে

শীতের রাতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পেঁয়াজকলির পরোটা

নিজস্ব প্রতিনিধি: এখন বাজারে গেলেই পাওয়া যায় তাজা সব সবজি। যার মধ্যে অন্যতম হল পেঁয়াজকলি। দামও এখন অনেকটা কম। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘কে’ যা রক্ত জমাট বাঁধা এবং হাড়ের সমস্যা সমাধান করে। সবুজ এই সবজির উপকারিতাও অনেক। পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে চচ্চড়ি বা মাছের সঙ্গে রান্না করা যায়। তবে এই জিনিসগুলি ছাড়াও পেঁয়াজকলি দিয়ে বানানো যায় পরোটা (onion flower parathas)। যা খেতে হয় দুর্দান্ত। আলুর পরোটা, ডিমের পরোটা খেয়েছেন এবার শীতকালে বানিয়ে ফেলুন পেঁয়াজকলির পরোটা। খুব সহজ পদ্ধতিতে বানানো যায় এই পরোটা। জেনে নিন রেসিপি।

উপকরণ:

আটা (পরিমাণমতো)
পেঁয়াজকলি কুচি
হলুদ গুঁড়ো
জিরা গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
নুন
তেল

পদ্ধতি
প্রথমে আটায় ময়েন হিসেবে দিন তেল ও অল্প নুন। এবার সেটি ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে একটি নরম মণ্ড তৈরি করে নিন। দেখবেন যেন নরম হয়ে না যায়। এবার একটি পাত্রে মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে রাখুন। অন্যদিকে একটি বাটিতে পেঁয়াজকলি কুচি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এবং গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। পেঁয়াজকলির মিশ্রণটি লেচির ভেতরে পুর হিসেবে ভরে পরোটার আকারে বেলে নিন। তারপর তাওয়া গরম করে তাতে অল্প তেল ব্রাশ করে পরোটাগুলো ভেজে নিন। শীতের রাতে আচার বা রায়তার  সঙ্গে গরম গরম পরিবেশন করুন পেঁয়াজকলির পরোটা ।

আরও পড়ুন: শীতে রাতের খাবারে বানিয়ে নিন সয়াবিন ও মটরশুঁটি কারি

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ