এই মুহূর্তে

শীতে রাতের খাবারে বানিয়ে নিন সয়াবিন ও মটরশুঁটি কারি

নিজস্ব প্রতিনিধি : নভেম্বরের শেষে শীতের আমেজ খুব বেশি না হলেও শিরশিরে অনুভূতি পাওয়া যাচ্ছে। শীতকালে বিভিন্ন ধরনের সব্জি পাওয়া যায় বাজারে। তারসঙ্গে সয়েবিন মিশিয়ে রান্না করলে খেতে মন্দ হয়না। শীতে বাজারে গেলে পাওয়া যায় মটরশুঁটি। সয়াবিনের সঙ্গে সেটি মিশিয়ে রান্না করতে পারেন। ঝাল ঝাল করে বানিয়ে নিতে পারেন সয়াবিন ও মটরশুঁটি কারি। নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন এই তরকারি।

উপকরণ-সয়াবিন, মটরশুঁটি: ১/২ কাপ, আলু, টমেটো: ১টি, আদাবাটা: ১ চা চামচ, কাঁচা মরিচ: ২-৩টি, তেল: ২ টেবিল চামচ, জিরা ১ চা চামচ, তেজপাতা: ১টি, হলুদগুঁড়ো: ১/২ চা চামচ, ধনে গুঁড়ো: ১ চা চামচ, জিরা গুঁড়ো: ১/২ চা চামচ, লাললঙ্কা গুঁড়ো: ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ,  নুন ও চিনি: স্বাদমতো, ধনেপাতা: ২ টেবিল চামচ।

প্রণালী- সয়াবিনগুলো গরম জলে ১০-১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে নিন এবং হাত দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে চেপে অতিরিক্ত জল বের করে দিন। সামান্য তেলে সয়াবিন হালকা ভেজে তুলে রাখুন। কড়াইয়ে তেল গরম করে ছোট করে কাটা আলু হালকা ভেজে তুলে রাখুন। বাকি তেল গরম করুন। জিরে এবং তেজপাতা দিয়ে দিন। জিরা ফুটতে শুরু আদা ও কাঁচা মরিচ দিয়ে ৩০ সেকেন্ড কষিয়ে নিন।  টমেটো কুচি এবং সামান্য নুন যোগ করুন। টমেটো নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিন। তারমধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কষান। সামান্য জল মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিন। মটরশুঁটি এবং ভেজে রাখা আলু যোগ করে মশলার সঙ্গে ২ মিনিট কষান। জল ঝরানো সয়াবিন যোগ করুন কষিয়ে নিন। প্রয়োজন মতো জল দিয়ে গ্রেভি করে নিন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ