সহজ পদ্ধতিতে ইলিশ বিরিয়ানি বানাবেন কীভাবে? রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষায় চলছে ইলিশের মরসুম। বাঙালি বলে কথা! ইলিশ ছাড়া যে অসম্পূর্ণ। অন্যদিকে দেশে বিদেশে বিরিয়ানির কদরই আলাদা। তাই যদি ইলিশ এবং বিরিয়ানির জুড়ি করা হয় তবে তো মন্দ হয় না।পছন্দের খাদ্য তালিকায় বারবার জায়গা করে নিয়েছে এই বিরিয়ানি। তাই কম সময়ে বাড়িতে বসে বানিয়ে ফেলুন ইলিশ বিরিয়ানি। জেনে নিন সহজ পদ্ধতিতে বানাবেন কীভাবে।

উপকরণ : চাল(বিরিয়ানি)৩০০ গ্রাম, ইলিশ মাছ ৫ টুকরো, টক দই, ভেজে রাখা আলু, লেবুর রস, লঙ্কা গুঁড়ো, ঘি, কাঁচা লঙ্কা, কিসমিশ, বিরিয়ানি মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা ও পেঁয়াজ বাটা।

প্রণালী : প্রথমে ভাল করে চালটা ধুয়ে নিন। এরপর ফুটন্ত গরম জলে লবন দিয়ে চালটা অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। এরপর জলটা ছেঁকে আলাদা করে তুলে রাখুন।অন্যদিকে মাছ কেটে পরিষ্কার করে রেখে দিন। এবার সব গুঁড়ো মশলা মিশিয়ে দিন মাছের সঙ্গে। উপর থেকে মাছের সঙ্গে তেল ও ঘি ছড়িয়ে দিন।

এবার কড়াইতে ম্যারিনেট করা মাছ ১০ মিনিট ধরে রান্না করে নিতে হবে। এরপর ভেজে রাখা আলু গুলো এর মধ্যে দিয়ে দিন। ১ মিনিট মত নাড়াচাড়া করে নিন। এবার সাজিয়ে নিন ভাল করে। তার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে ভাত তার উপরে সাজিয়ে দিন মাছের টুকরো। উপরে দিন আলু ও কাঁচা লঙ্কা। উপরে ছড়িয়ে দিন কিশমিশ ও বাকি ঘি। এবার পাত্রের ঢাকনা এঁটে বন্ধ করে দিন। আঁচটা কমিয়ে রেখে ৭ মিনিট মত দমে বসিয়ে রাখতে হবে। হয়ে গেলে গ্যাস বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। এবার লেবুর সঙ্গে পরিবেশন করুন গরম গরম ইলিশ বিরিয়ানি।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা