উৎসবের আনন্দে জিভে জল আনবে ‘মাটন রোগান জোশ’

Share:

 নিজস্ব প্রতিনিধি : ঝাল ঝাল মাংস কষার নাম শুনলে কার না জিভে জল চলে আসে।সকালবেলায় জলখাবারে লুচি, তরকারি আর দুপুরবেলা মাংস ভাত হলে একেবারে জমে যায়। নবান্ন হোক বা ঈদ আপনার বাড়িতেও হোক মাটন রাগন জোশ।খুব সহজেই বানানো যায়।জেনে নিন এই মাটন রাগন জোশ বানাবেন কিভাবে।

উপকরণ : খাসির মাংস ৫০০ গ্রাম, আদাবাটা ২ টেবিল চামচ, পরিমাণ মত কুচানো পেঁয়াজ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ২ টেবিল চামচ, হিং ১ চা-চামচ, মৌরি গুঁড়ো ২ চা-চামচ, গোটা জিরা, রসুনবাটা দেড় টেবিল চামচ, জাফরান ১ চা-চামচ, ঘি ১০০ গ্রাম,টক দই, হলুদ গুঁড়ো,দারুচিনি,লবঙ্গ,লেবু একটুকরো।

প্রণালী : লবণ,হলুদ,লঙ্কা,মেখে মাংসটাকে ম্যারিনেট করুন ভালমত।এতে ফেটানো টক দিয়ে বেশ কিছুক্ষণ রাখুন।প্রেশারকুকারে ঘি গরম করে তাতে জিরার ফোড়ন দিন।পেঁয়াজকুচি দিয়ে সামান্য লাল করে ভেজে নিন।এবার সব বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।কষানো হয়ে গেলে মাংস ও পরিমাণমতো জল দিয়ে প্রেশারকুকারের ঢাকনা দিয়ে দিন।

তিন চারটি সিটি হয়ে গেলে নামিয়ে নিতে হবে।অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে শাহি জিরা, জায়ফলগুঁড়া ও জয়ত্রী দিন।তারপর ফেটানো টক দই দিন। কিছু সময় নেড়ে তাতে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে ভালো করে সব মিশিয়ে নিন।সব মসলা ভালোমতো মিশে গেলে গরম মসলার গুঁড়ো ও দুধে গুলিয়ে রাখা জাফরান দিয়ে দিন।ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্না করুন আরও ১৫ মিনিট। তেল ওপরে উঠে ভাজা ভাজা হলে নামিয়ে নিন মাটন রোগান জোশ।এবার গরম গরম পরিবেশন করুন লেবু দিয়ে। পরোটা,লুচি,পোলাও এর সঙ্গে জমে যাবে এই পদ।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক