রেড মিটে না? মন ভরে খান খাসির মেটে চচ্চড়ি

মাটনপ্রিয় বাঙালির কাছে ঝোলে ঝালে সবেতেই মাটন বড় পছন্দের। কিন্তু শরীরের কথা ভেবে এড়িয়ে চলতে হয় বটে তবে খাসির মাংসের মেটে চচ্চড়ি ততটাই পুষ্টিকর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাটনপ্রিয় বাঙালির কাছে ঝোলে ঝালে সবেতেই মাটন বড় পছন্দের। কিন্তু শরীরের কথা ভেবে এড়িয়ে চলতে হয় বটে তবে খাসির মাংসের মেটে চচ্চড়ি ততটাই পুষ্টিকর। তবে হজম হতে খানিক সময় নেয়। তাই মেপে খাওয়াই ভালো। তবে হ্যাঁ ইউরিক অ্যাসিড বেশি থাকলে বা চিকিৎসকের নিষেধ থাকলে অবশ্যই এড়িয়ে চলবেন। আর যদি কোনওরকম নিষেধ না থাকে তাহলে কবজি দুবিয়ে খান ‘খাসির মেটে চচ্চড়ি’। 

উপকরণঃ

খাসির মেটে- ১ কেজি

আলু- ২টি (বড়)

লঙ্কা গুড়ো-২ চা চামচ

হলুদ গুড়ো-১ চা চামচ

ছোট এলাচ-২টি

বড় এলাচ- ২টি

দারুচিনি -১টি (বড়)

লবঙ্গ- ২-৩টি

তেজপাতা- ১ টি

নুন-স্বাদমত

গোটা জিরে- ১ চা চামচ

তেল- পরিমাণ মত

পেঁয়াজ কুঁচি- ১ কাপ

কাঁচা লঙ্কা কুঁচি- ১ টেবিল চামচ

প্রণালীঃ কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে এলে আলু ভেজে নিয়ে সরিয়ে রাখুন। এবার ওই তেলেই এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোটা জিরে সামান্য ফোড়ন দিয়ে দিন। এরপর এতে পেঁয়াজ কুঁচি যোগ করুন। পেঁয়াজ বাদামি হয়ে খানিকটা ভাজা হয়ে এলে এবার এতে যোগ করুন আদা-রসুন বাটা দিয়ে নেড়ে খানিকটা কষিয়ে নিয়ে মেটে দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিন। এরপর এতে যোগ করুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জায়ফল গুঁড়ো, কাঁচা লঙ্কা কুঁচি ও নুন দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল ও কেটে রাখা আলু দিয়ে দিন। সিদ্ধ হয়ে জল শুকিয়ে এলে গরমমশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন ‘মেটে চচ্চড়ি’।

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি