এবার জামাইষষ্ঠীতে মিষ্টি জামাইয়ের পাতে রাখুন ঝাল ঝাল পাবদা তন্দুরি

রকমারি হোক বা সাদামাটা, পাবদা দুই বিলাসিতাতেই চলে যায়। তাই এবারের জামাইষষ্ঠীতে জামাইয়ের খাবার পাতে রাখুন পাবদার তন্দুরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন দুয়েক বাদেই জামাইষষ্ঠী। বাঙালিদের আরেকটি আকর্ষণীয় রিচ্যুয়ালস। যাদের প্রথম বিয়ে হয়েছে তাঁদের তো পোয়া বারো, আর যাঁরা একটু পুরনো তাঁরাও সোনায় সোহাগা। এ দিনটায় সকলের শ্বশুরবাড়িতে আমোদ প্রমোদের যেন ছড়াছড়ি থাকবেই। আর বাঙালির এই রিচ্যুয়ালের অন্যতম আকর্ষণ হল জমিয়ে পেটপুজো। সকাল থেকে রাত, জামাইদের জন্যে খাওয়ায় কোনও কমতি রাখেন না শাশুড়িরা। পাশাপাশি শ্বশুরবাড়ির জন্যে উপহার কিনতে কিনতে কেন পকেট ফাঁকা হয়ে যায় জামাই দের। সে যাই হোক না কেন, এ বছর ১ জুন পড়েছে জামাইষষ্ঠী। তাই বাজার একেবারে আগুন। তাই ভেবে পাচ্ছেন না তো, জামাইকে কী স্পেশাল রেঁধে খাওয়াবেন? চিন্তা কিসের! রকমারি হোক বা সাদামাটা, পাবদা দুই বিলাসিতাতেই চলে যায়। তাই এবারের জামাইষষ্ঠীতে জামাইয়ের খাবার পাতে পাবদার ঝোল নয়, রাখুন পাবদার তন্দুরি। কীভাবে বানাবেন? চটজরদঘ জেনে নিন….

উপকরণ

৫টা পাবদা মাছ
২০০ গ্রাম দই
৩ টেবিল চামচ আদা বাটা
৩ টেবিল চামচ রসুন বাটা
১ টেবিল চামচ চারমগজ বাটা
১ টেবিল চামচ কাজুবাটা
আধ চা চামচ মরিচ গুঁড়ো
এক চা চামচ জিরে গুঁড়ো
লঙ্কার গুঁড়ো এক চা চামচ
এক চা চামচ ধনে গুঁড়ো
এক চিমটে জায়ফল জয়িত্রি
শাহ মরিচ
৩ টেবিল চামচ লেবুর রস
আধ চা চামচ গরম মশলার গুঁড়ো
আধ চা চামচ হলুদ গুঁড়ো
পরিমাণমতো নুন ও চিনি
একটা মাখনের বড় কিউব
৫ কাঁচালঙ্কা চিরে ও ধনেপাতা কুচি

প্রণালী

প্রথমে একটি পাত্রে ২০০ গ্রাম মতো দই নিয়ে তাতে ৩ টেবিল চামচ আদা বাটা ও ৩ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিন। তার সঙ্গে ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা ও ৩ টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিন। এরপর এর মধ্যে এক টেবিল চামচ চারমগজ বাটা দিয়ে দিন। এরপরে এক টেবিল চামচ কাজুবাটা দিন। তারপর আধ চা চামচ মরিচ গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এক চা চামচ ও এক চা চামচ ধনে গুঁড়ো, এক চিমটে জায়ফল জয়িত্রি ও শাহ মরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপরে ৩ টেবিল চামচ লেবুর রস দিন। এবার মিশ্রণের মধ্যে আধ চা চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণমতো নুন ও চিনি দিয়ে পুরো মিশ্রণটিকে ভাল করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণের মধ্যে মাছগুলিকে ফেলে দিন, এরপর মাছের দুই পিঠে ভাল করে মশলা মাখিয়ে নিন। তারপর ওভেনে একটি ননস্টিক কড়াইতে বড় মাখনের টুকরো নিয়ে ভাল করে গরম করে একে একে মাছগুলি ছেড়ে দিন। এবার অবস্থায় মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছ উল্টে আরেক পিঠ কড়া করে ভেজে নিন। এবার মাছ প্লেটে তুলে অল্প মাখন মাখিয়ে ৫ কাঁচালঙ্কা চিরে ও ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন আপনার আদরের জামাইকে।

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা