পুরনো রেসিপিতে আধুনিকতার ছোঁয়া, বাংলা নববর্ষে পাতে পড়ুক চিংড়ির এই বিশেষ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি বারো মাসে তেরো পার্বণ। আর উৎসব মানেই দারুণ দারুণ খাবারের আয়োজনের সঙ্গে জমজমাটি আড্ডা। তবে পয়লা বৈশাখে প্রায় সবার বাড়িতেই অতিথি আসেন। এদিকে নেমন্তন্ন-বাড়ি আর পাতে চিংড়ির থাকবে না তা কখনও হয়। কিন্তু প্রতি বারের মতো এবারেও মালাইকারি না করে করুন চিংড়ির এই বিশেষ একটি পদ। নারকেলের দুধ পুষ্ট মালাইকারি থেকে সর্ষে দিয়ে চিংড়ির ভাপা অথবা ডাবের জলে পরিপুষ্ট ডাব-চিংড়ি বাঙালির অতি প্রিয় খাদ্যতালিকার উপরেই থাকবে। সেখানে বাঙাল-ঘটির ভেদাভেদ নেই। বর্ষবরণে ভোজে চিতল বা পাবদার পাশে বাটি ভরা চিংড়ি না থাকলে কি আর পেটুকদের রসনা তৃপ্ত হবে!

তাই জিভের চাহিদামাফিক আত্মীকরণের রেওয়াজ একটু ভিন্ন রূপ পাক। বিজাতীয় ঘরানাকে নিজের রুচিমাফিক আপন করাই এখন রীতি। আর এই রেওয়াজের ফাঁক গলে বাংলা অনেক পুরনো দিনের রান্না হারিয়েই যেতে বসেছে। মা-ঠাকুমাদের হেঁশেলের সেই সব রেসিপির অনেক কিছুই আর নেই। তবুও যা বেঁচেবর্তে রয়েছে, তার মধ্যে কুমড়োর বীজ বেটে চিংড়ি পাতুরির তুলনা নেই। হালফিলের ছেলেমেয়েরা স্বাস্থ্যরক্ষার জন্য কুমড়োর বীজ খাচ্ছেন। এই বীজটির পুষ্টিগুণ কতটা, তা কিন্তু অনেক আগেই বাঙালি বাড়ির গৃহিনীরা দিব্যি টের পেয়েছিলেন। তাই চিংড়িকে কেবল সর্ষেতে মাখিয়ে বা ঝালে-ঝোলে-অম্বলে ডুবিয়ে রাঁধা হয়নি, বরং পুষ্টিকর কুমড়ো বীজের সঙ্গেও তার যুগলবন্দি ঘটানো হয়েছিল। সেই রান্নার প্রণালীটি কেমন ছিল, তা জেনে নিন।

কুমড়ো বীজের চিংড়ি পাতুরি

উপকরণ

আধ কাপ কুমড়োর বীজ

২৫০ গ্রাম চিংড়ি (খোসা ছাড়িয়ে নেওয়া)

কুমড়ো পাতা সর্ষের তেল হলুদ ১ চা চামচ

নুন স্বাদমতো

প্রণালী

কুমড়ো বীজ ধুয়ে নিয়ে মিহি করে বেটে নিন। কুমড়ো পাতাগুলিও ধুয়ে রাখুন। এবার ছাড়ানো চিংড়ি মাছ ভাল করে ধুয়ে নিয়ে নুন-হলুদ মাখিয়ে নিন। এর সঙ্গে কুমড়ো বীজ বাটা ভাল করে মেখে নিতে হবে। উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে চিংড়ি মাখা থেকে কিছুটা করে নিয়ে কুমড়ো পাতায় ভরে পাতুরির মতো গড়ে সুতো দিয়ে বেঁধে নিন।

কড়াইতে সর্ষের তেল গরম করে এক একটি পাতুরি নিয়ে কম আঁচে হালকা করে এ পিঠ ও পিঠ ভেজে নিতে হবে। সর্ষেবাটা খেলে যাঁদের অম্বল হয়, তাঁরা কুমড়ো বীজ মাখা দিয়ে চিংড়ি পাতুরি খেয়ে দেখতে পারেন। স্বাদও হবে, স্বাস্থ্যও বজায় থাকবে।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩