বাড়িতেই বানান দোকানের মত মিষ্টি দই, রইল রেসিপি

দোকানের মত মিষ্টি দই এবার আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। রইল রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোকানের মত মিষ্টি দই বাড়িতে বানানো একপ্রকার স্বপ্ন। মিষ্টি দইয়ের উপরের মাঠা সুনিপুণভাবে অতি দক্ষতায় অক্ষত রেখে খাওয়া বাঙালির কাছে যেন একটা আর্ট। শুধু কী তাই? বাঙালি নিমন্ত্রণে দুপুরের খাওয়া দাওয়ায় শেষ পাত ঠিক জমে না যদি পাতে একটু দই না পড়ে। দোকানের মত মিষ্টি দই এবার আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। রইল রেসিপি। 

উপকরণ- 

দুধ- ৩-৪ কাপ

চিনি- ৪ কাপ

টক দই- ১ টেবিল চামচ

জল- ১ টেবিল চামচ

প্রণালীঃ প্রথমে একটি বড় পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে ভালোভাবে ফুটিয়ে নিন। ফুটতে থাকা দুধের মধ্যে ৪ কাপ চিনি থেকে অর্ধেক চিনি দিয়ে ভালোভাবে দুধ ফোটাতে থাকবেন।  চিনি গলে গেলে দুধ ফুটে অর্ধেক পরিমাণ না হওয়া পর্যন্ত দুধ ফোটাতে থাকুন। অন্য একটি পাত্রে বাকি চিনি নিয়ে প্রয়োজনমত জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে বাদামি বর্ণের ক্যারামেল বানিয়ে নিন। এবার এক চামচ ক্যারামেল ফোটানো দুধে মিশিয়ে নিন ভালোভাবে। । এবার দুধ ভালোভাবে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে এলে এতে ১ চামচ টকদই ভালোভাবে মিশিয়ে মাটি বা কাচের পাত্রে ঢেলে ঠান্ডা করে নিন। ওই পাত্রের উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রের মুখ আটকে নিন। এবার একদম হালকা আঁচে আভেনে একটি চাটু বসিয়ে তার উপর একটি কড়াই বসিয়ে তাতে একটি পাত্র রাখার স্ট্যান্ড রেখে তার উপর দইয়ের পাত্রটি বসিয়ে ঢাকা দিয়ে দিন। কড়াইতে চাইলে সামান্য জলো দিতে পারেন তাবে তা খুব বেশি নয়। কম আঁচে এভাবেই কড়াইটি দেড় ঘন্টা মত রাখুন। হালকা আঁচের ভাপে রেখে তারপর আঁচ থেকে নামিয়ে ঘরের তাপমাত্রায় এনে ফ্রিজে দইয়ের পাত্রটি রেখে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে বাড়িতে বানানো সুস্বাদু মিষ্টি দই। 

 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ