মাছ নয় এবার ট্রাই করুন মুরগির পাতুরি

যদি এই উইকএন্ড স্পেশ্যালে অন্য কোনও খাবার আপনার মেনুতে রাখতে চান তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন 'মুরগির পাতুরি'। রইল রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি বাড়িতে নিমন্ত্রণ মানেই মেনুতে পাতুরি থাকার সম্ভবনা প্রবল থাকে। ভেটকি, ইলিশ ইত্যাদি মাছের পাতুরি তো আমরা সকলেই খেয়েছি। কিন্তু মাংসের পাতুরি? যদি এই উইকএন্ড স্পেশ্যালে অন্য কোনও খাবার আপনার মেনুতে রাখতে চান তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন ‘মুরগির পাতুরি’। রইল রেসিপি। 

উপকরণঃ 

বোনলেস চিকেন- ৫০০ গ্রাম

রসুন বাটা- ১ চা চামচ

পাতি লেবুর রস- ১ চা চামচ

চিকেন মশলা- ১ চা চামচ

গরম মশলার গুঁড়ো- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- ১ কাপ

তেল- পরিমাণ মতো

কাঁচা লঙ্কা বাটা- ১ চা চামচ

নুন- প্রয়োজনমত

প্রণালীঃ প্রথমে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন, হলুদ, লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে কলা বা কচু পাতায় ভালোভাবে মুড়ে নিন। অন্য একটি কড়াইতে ভালো করে তেল মাখিয়ে পাতিয়ে মুড়ে রাখা মাংস তাতে দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিন। ৩০-৪০ মিনিট পর করাই থেকে নামিয়ে পরিবেশন করুন মুরগির পাতুরি। 

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!