‘মনোহারী পাবদা’-এর রেসিপি জেনে নিন

পাবদার নানা রেসিপিতেও বাঙালির হাতযশ দেখা যায়। আর তাই মন হরণ করা এই মাছের রেসিপি 'মনোহারি পাবদা' সম্পর্কে জানুন আজ। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাছের নানা পদ বানাতে বাঙালি ওস্তাদ। বাকি মাছের পদ বানানোর মতই পাবদার নানা রেসিপিতেও বাঙালির হাতযশ দেখা যায়। আর তাই মন হরণ করা এই মাছের রেসিপি ‘মনোহারি পাবদা’ সম্পর্কে জানুন আজ। 

উপকরণঃ

পাবদা মাছ- ৫০০ গ্রাম

কালো সর্ষে- ১ চা চামচ

সাদা সর্ষে- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

জিরে বাটা- ১ চা চামচ

ধনেপাতা বাটা- ১ চা চামচ

নুন- স্বদমত

সর্ষের তেল- প্রয়োজনমত

সাদা তেল- প্রয়োজনমত

কাচা লঙ্কা-৪-৫ টি

জিরে বাটা- ১/২ চা চামচ

কালোজিরে– ১ চা চামচ

নারকেল দুধ – আধ কাপ

শুকনো লঙ্কা- ৩-৪টি 

প্রণালীঃ প্রথমে মাছ ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ মাখিয়ে নিয়ে সাদা তেলে সামান্য ভেজে নিন। এরপর দু’রকমের সর্ষে, কাঁচা লঙ্কা, আদা ও সামান্য জল দিয়ে ভালোভাবে বেটে নিয়ে তা আধ কাপ মত জলে মিশিয়ে ছাঁকনিতে ছেঁকে নিন। এরপর পাত্রে পরিমাণমত তেল দিয়ে তা গরম করে নিয়ে তাতে কালোজিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে কষিয়ে কিছুক্ষণ পর তেল ছেড়ে এলে তাতে নারকেলের দুধ আর নুন দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিন।

ফুটে এলে এবার তাতে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে তাতে বেটে রাখা জিরে গুঁড়ো দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলে তাতে ধনেপাতা বাটা মিশিয়ে মাছ সামান্য উল্টেপাল্টে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। হয়ে এলে আঁচ বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে দিন ওই ভাবেই। ঝোল সামান্য টেনে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘মনোহারী পাবদা’। 

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে