Loading live market data...
Loading active stocks...
Connecting...

তিন পদেই হবে কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ-মাংস-ডিম তো হামেশাই খাওয়া হয়। কিন্তু সয়াবিন আর এঁচোড় দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন লোভনীয় পদ। রইল তিন রকম রান্নার হদিশ।  একবার রাঁধলে চেটেপুটে খাবে সবাই।

মশলা সয়াবিন:  কষা মাংস রান্না করতে যে-যে উপকরণ প্রয়োজন সেই সব দিয়েই বানিয়ে ফেলতে পারেন মশালা সয়াবিন। বড় আকারের সয়া সেদ্ধ করার পর হালকা করে ভেজে নিন, মশলার সঙ্গে অনেকক্ষণ কষিয়ে রান্না করলে কোনও রকম গন্ধও থাকবে না, পাশাপাশি রান্নার স্বাদও বেড়ে যাবে কয়েক গুণ। সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিন।

সয়া চাপ কারি:  সয়াবিনের পেস্ট আর ময়দা মিশিয়ে মণ্ড বানিয়ে নিন। এ বার সেই মণ্ড থেকে রুটির মতো বানিয়ে সরু সরু আকারে কেটে কাঠির মধ্যে রোল করুন। তারপর কাঠি বের করে সেগুলিকে জলে সেদ্ধ করলেই হয়ে যাবে সোয়া চাপ। তারপর তেলের ভেজে নিন। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালঙ্কা, অন্যান্য গুঁড়ো মশলা আর দই দিয়ে ভাল করে কষা। তার মধ্যে দিয়ে দিন সয়া চাপ ভাজা। আরও একটু কষিয়ে গরম জল দিয়ে গা মাখা করে নামিয়ে নিলেই হয়ে গেল রান্না।

এঁচোড়ের কালিয়া: মাংসের মতো কষিয়ে এঁচোড় রান্না করে ফেলুন। এর স্বাদ লাজবাব। এঁচোড়ের টুকরোগুলি একটু বড় মাপের করে কাটুন। তারপর সেগুলিকে নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে ভাল করে ভেজে নিয়ে, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে অন্যান্য আমিষ তরকারীর মতোই রান্না করে ফেলুন এঁচোরের কালিয়া।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা