এই মুহূর্তে

শীতে উষ্ণতা বাড়তে চুমুক দিন ঝাল হট চকোলেটে, কীভাবে বানাবেন রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধি: সূর্য ডুবলেই কনকনে ভাব। বাড়ির বাইরে পা রাখতে একেবারে মন চায় না। কিন্তু সন্ধ্যা হলেই মনটা কেমন খাইখাই করে। শীতের সন্ধ্যায় চা-কফির জুরি মেলা ভার। তবে যখন চুমুক দেওয়া হয় তখনই আরাম। শেষ হলেই আবার জাঁকিয়ে বসে ঠাণ্ডা। এই পানীয়তে আনুন নতুনত্ব। গরম পানীয় যদি হয় চকোলেটে ভরা থাকে তাহলে মন খুশ। হট চকোলেটে যদি ঝালের ছোঁয়া থাকে তাহলে শীতের সন্ধ্যায় আরও বেশি উষ্ণতা ছড়ানো যায়। গরম হয় শরীর। জেনে নিন কীভাবে বানাবেন ঝাল হট চকোলেট।

উপকরণ

কোকো পাউডার ৪ টেবিল চামচ (মিষ্টি ছাড়া)

শুকনো লঙ্কা ১টি

ফুল-ক্রিম দুধ ১ কাপ

ফ্রেশ ক্রিম অর্ধেক কাপ

নুন এক চিমটি

চিনি ১/৪ কাপ

দারচিনি গুঁড়ো অর্ধেক টেবিল চামচ

এক চতুর্থাংশ টেবিল চামচ জায়ফল

হুইপ্‌ড ক্রিম হাফ কাপ

কোকো পাউডার ১ টেবিল চামচ

দারচিনি গোটা ১টি

আরও পড়ুন: শীতের রাতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পেঁয়াজকলির পরোটা

পদ্ধতি

প্রথমে একটি সসপ্যানে দুধ, চিনি, ফ্রেশ ক্রিম, লাল লঙ্কা কম আঁচে গরম করতে বসান। চিনি গলা পর্যন্ত নাড়তে থাকুন। চিনি গলে গেলে আঁচ বাড়িয়ে মিশ্রণটি ফতান।  কয়েক মিনিট ফোটানোর অন্য একটি পাত্রে পর দুধ ছেঁকে নিন। এবার তার উপর দারচিনি গুঁড়ো, জায়ফল, নুন, কোকো পাউডার ছাড়িয়ে দিন। সেগুলি ভাল করে মিশিয়ে  কাচের সুন্দর পাত্রে ঢেলে নিন, এরপর তার উপরে হুইপ্‌ড ক্রিম এবং একটি গোটা দারচিনি দাঁড় করিয়ে সাজিয়ে নিন। তারপর য়ের একটি ছোট ছাঁকনি ব্যবহার করে হুইপ্‌ড ক্রিমের উপর কোকো পাউডার ধীরে ধীরে ছড়িয়ে দিলেন তৈরি ঝাল  হট চকোলেট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ