চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চিকেন শোয়ারমা স্যালাড’ বানান বাড়িতেই, রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ স্বাদ আর স্বাস্থ্যের মেলবন্ধন যেখানে সেখানেই এখন অধিকাংশ মানুষের আকর্ষণ। আমিষ পদ খেতে প্রত্যেকেই ভালোবাসেন। কিন্তু মাছ মাংসের নানা পদ খেলে আবার ওজন বেড়ে যাওয়ার ভয়ও রয়েছে তাই অনেকেই তা এড়িয়ে চলেন। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে বানিয়ে ফেলুন চিকেন শোয়ারমা স্যালাড। তাতে চিকেনের পদও খাওয়া হবে আর সঙ্গে স্যালাডও থাকবে। দেখে নিন কীভাবে বানাবেন এই পদ। রইল রেসিপি।

 

উপকরণঃ 

চিকেনঃ ৩০০ গ্রাম (স্লাইস করে কাটা)

টক দই-  ১/৪ কাপ

তেলও- পরিমাণ মত

নুন- স্বাদমত

গোলমরিচ- প্রয়োজনমত

পেঁয়াজ- ১টি (স্লাইস করে কাটা)

রসুন- ২-৩ কোয়া

টমেটো কুঁচি- ১টি

শশা- (১টি স্লাইস করে কাটা)

লেটুস পাতা- ১০-১২টি

মেয়োনিজ- ১ কাপ

পিটা ব্রেড- ৮-১০ পিস

প্রণালীঃ স্লাইস করে কেটে রাখা চিকেন সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ৩০ মিনিট মত রেখে দিন। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন আঁচে বা গ্রিলারে গ্রিল করে নিয়ে তাতে স্যালাডের সমস্ত উপকরণ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে পিটা ব্রেডের সঙ্গে পরিবেশন করুন ‘চিকেন শোয়ারমা স্যালাড’।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ