একঘেয়ে ঝোল-ঝাল না খেয়ে ট্রাই করুন রুই মাছের মচমচে মশলা ফ্রাই

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছের ঝাল-ঝোল বা কষা এই সব তো রোজই হয়। শীতকাল মানেই ফুলকপি দিয়ে মাছের ঝোল হবেই হবে । কিন্তু রোজ কি আর একঘেয়ে খাবার খেতে ভালোলাগে। তাই স্বাদ বদলে এবার বানিয়ে ফেলুন একটু ভিন্ন স্বাদের মাছের রেসিপি। যা একবার খেলে বাড়ির সদস্যরা বারবার খেতে ইচ্ছা হবে। স্টার্টার হিসেবে পাতে রাখতে পারেন মশলা রুই। একেবারে ভিন্ন স্বাদের এই  রান্না কীভাবে করবেন জেনে নিন। 

ডপকরণ 

৪-৫ টুকরো রুই মাছ

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

২ টেবিল চামচ পেঁয়াজ বাটা

১ চা চামচ   কাঁচা লঙ্কা বাটা

১ টেবিল চামচ লেবুর রস

আধা চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

আধা চা চামচ ধনে গুঁড়ো

আধা চা চামচ জিরে গুঁড়ো

সামান্য গরম মশলা গুঁড়ো

২ টেবিল চামচ   চালের গুঁড়ো

নুন

সর্ষের তেল

 পদ্ধতি 

প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর  একটি বড়   লেবুর রস, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো, গরম মশলা এবং স্বাদমতো নুন দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন।মশলার মিশ্রণে মাছের টুকরোগুলো ভালো করে মিশিয়ে রাখুন। যোগ করুন করুন চালের গুঁড়ো। এতে কুড়মুড়ে হবে রান্না। ১৫-২০ মিনিট এভাবে ম্যারিনেট করে  রেখে দিন। তারপর কড়াইতে তেল ব্রাশ করে দিয়ে দিন মশলা মাখানো মাছের টুকরো। অল্প আঁচে দুইপিট ভালো করে ভেজে নিন। আঁচ কম রাখুন তাতে মশলা পুড়ে স্বাদ নষ্ট হবে না। লালচে ও মচমচে করে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন । তাতে  অতিরিক্ত তেল শুষে নেবে। নামিয়ে ওপর থেকে সামান্য বিট নুন এবং  পেঁয়াজের স্লাইস ও লেবু দিয়ে পরিবেশন করুন। রুই মাছের মশলা ফ্রাই। 

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

স্বামীর সঙ্গে বান্দ্রায় নতুন বাড়ি পরিদর্শনে দীপিকা, প্রকাশ্যে নায়িকার বেবি বাম্প, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী