চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে সংক্রমণ নিম্নমুখী, এক ধাক্কায় মৃত বেড়ে প্রায় দেড়শো

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ফের দেশে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নামল নীচের দিকে। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানাচ্ছে গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রাত হয়েছেন ১৪২১ জন। এক ধাক্কায় একদিনে প্রায় দুশো কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল অর্থাৎ শনিবার দেশে এই দৈনিক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৮৫ তে। 

তবে সংক্রমণ কমলেও এদিনে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। চলতি সপ্তাহে প্রতিদিনই দৈনিক মৃতের সংখ্যা একশোর নীচে বিদ্যমান ছিল। যদিও শনিবার বেশ অনেকটাই বার এই মৃতের সংখ্যা। শনিবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন অনুসারে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৩তে। কিন্তু রবিবার প্রায় দ্বিগুণ হয়েছে এই সংখ্যা। কারণ দক্ষিণের রাজ্য কেরলে ফের বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। রবি সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা রিপোর্ট অনুসারে গত একদিনে  কেরলে করোনার বলি হয়েছেন ১৪১ জন। এর জেরে দেশে দৈনিক মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯। হরিয়ানায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং বাকি কর্ণাটক, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং মিজোরামে করোনার বলি হয়েছেন একজন করে। 

অন্যদিকে এদিন দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮২৬ জন এবং গত একদিনে৪ দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৫৫৪ জন। এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৭ জন।   

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ