ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যের সরকারে আছে বিজেপি। যা নিয়ে বিজেপি নেতারা বেশ গর্ববোধ করেন। আর সেখানেই ত্রিপুরার স্বশাসিত জেলা কাউন্সিল (এডিসি) নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে গেল বিজেপি। আজ, শুক্রবার এডিসি নির্বাচনের ভোটগণনায় দেখা গেল, প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মার দল তিপ্রা মোথা বিপুল ভোটে জিততে চলেছে। আর গণনা শেষ হতেই দেখা গেল, প্রদ্যোতের দল জোর ধাক্কা দিয়েছে বিজেপিকে। তবে ত্রিপুরা সরকারে বিজেপির শরিক দল এই তিপ্রা মোথা।

এদিকে ত্রিপুরার এডিসিতে মোট আসন ২৮। তার মধ্যে ২৪টি আসন জিতেছে তিপ্রা মোথা। চারটি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে আইপিএফটি কোনও আসন পায়নি। এই ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে ত্রিপুরার এই নির্বাচনে জনজাতির ভোটের পাশাপাশি হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলিমেরও সমর্থন পেয়েছে তিপ্রা মোথা। এই বাঙালি হিন্দুদের জনসমর্থন না মেলায় পদ্মশিবিরে আলোচনা শুরু হয়েছে। যদিও বিজেপির কেউই এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দিতে চাননি। ত্রিপুরা বিজেপির আর এক মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, ‘প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থায় নেই।’

অন্যদিকে এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করে বিপুল জয়লাভ করেছে প্রদ্যোত মাণিক্য দেববর্মার দল তিপ্রা মোথা। এই ২৮টি আসনে ১২ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল। যেখানে ৮৩ শতাংশের বেশি ভোট পড়েছিল। বিজেপি এবং তিপ্রা মোথা রাজ্যে জোট সরকারে থাকলেও, এডিসি নির্বাচনে তারা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই ফলাফলকে ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে তিপ্রা মোথার একচ্ছত্র আধিপত্য এবং বিজেপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফলাফল ঘোষণার পর তিপ্রা মোথা প্রধান প্রদ্যোত মাণিক্য কর্মী–সমর্থকদের শান্ত থাকার এবং কোনও ধরনের হিংসা না করার অনুরোধ করেছেন।

এছাড়া পাঁচ বছর আগে যখন ত্রিপুরায় এডিসি নির্বাচন হয়েছিল, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। সেই নির্বাচনে ১৩টি আসনে লড়াই করে ৯টি আসন জিতেছিল বিজেপি। তখন অবশ্য তিপ্রা মোথা বিজেপির শরিক ছিল না। তখন বিজেপির শরিক ছিল আইপিএফটি। তিপ্রা মোথা এককভাবে জিতেছিল ১৬টি আসন। এবার ২৮টি আসনে লড়ে বিজেপি জয় পেয়েছে মাত্র চারটি আসনে। ২০২০ সালে পুজোর আগে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছিলেন প্রদ্যোত। এডিসি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মানিক সাহার নানা বক্তৃতায় তিপ্রা মোথার সম্পর্কে আক্রমণ করা হয়েছিল। আজ জয়ের পরে প্রদ্যোত বলেছেন, ‘এই জয় মানুষের আস্থার বহিঃপ্রকাশ।’‌

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট