চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

 নিজস্ব প্রতিনিধিঃ  সুরাটে ভেজাল ঘি তৈরির এক বড় চক্রের হদিশ পেল পুলিশ। শহরের সাচিন জিআইডিসি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান “অপারেশন শুদ্ধি”-র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)।

তদন্তকারীরা জানান, শহরের বিভিন্ন এলাকায় নকল ঘি বিক্রির খবর পাওয়ার পর একাধিক টিম গঠন করা হয়। প্রযুক্তিগত নজরদারি ও মানব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এরপর সাচিন জিআইডিসি এলাকায় ‘সবকা ফুডস’ নামে একটি কারখানায় হানা দেয় পুলিশ। একই সঙ্গে চোরিয়াসি তালুকার তালাংপুর এলাকায় একটি গুদামেও তল্লাশি চালানো হয়।এই অভিযানে মোট ২,০২৯ কেজি ভেজাল ঘি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত ঘির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ ১৯ হাজার ৯৬০ টাকা। এছাড়া কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৬ লক্ষ ৩৬ হাজার ৫৩০ টাকা। ঘটনায় দুই ব্যবসায়ী-ভরত পোলারা (৪৮) ও আমিন ভাধওয়ানিয়া (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, অল্প পরিমাণ খাঁটি ঘির সঙ্গে পাম অয়েল, ভেজিটেবল ঘি ও ভেজিটেবল বাটার মিশিয়ে তৈরি করা হতো এই নকল ঘি। ঘির গন্ধ আনতে ব্যবহার করা হতো কৃত্রিম এসেন্স এবং হলুদ রং আনতে দেওয়া হতো সিন্থেটিক রং। এমনকি রাসায়নিকের সঠিক পরিমাণ মাপতে সিরিঞ্জও ব্যবহার করা হতো, যাতে দেখে বা গন্ধে সহজে বোঝা না যায় এটি ভেজাল।এই ঘি ‘বিদুর কাউ ঘি’ ও ‘দেশি ঘি’ নামে বিভিন্ন প্যাকেটে বাজারে বিক্রি করা হতো। কম দামে মুদি দোকান, হোটেল ও রাস্তার ধারের খাবারের দোকানে সরবরাহ করা হত। পুলিশ মনে করছে, দক্ষিণ গুজরাটের বিভিন্ন জেলায় এই নকল ঘির নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার তদন্ত এখনও চলছে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ