রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ২,৯৬৮ জন, বলি তিনজন

মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও তিন জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) চোখ রাঙানি কিছুতেই কমছে না। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Cases) আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন। এ নিয়ে টানা তিনদিন তিন হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছে দৈনিক সংক্রমণ। রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে প্রাণ (Covid Death) হারিয়েছেন আরও তিন জন। তবে সামান্য হলেও স্বস্তি দিয়েছে সংক্রমণ হার (Positivity Rate)। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে হয়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ। অ্যাকটিভ (Active Case) কেসের সংখ্যা ২১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। ১৮ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ। নতুন করে ২ হাজার ৯৬৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লক্ষ ৪৮ হাজার ৭৪৯ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৩ জন। মারন ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২৩৯ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৬২ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৩৫১ জন। সুস্থতার হার এক ধাক্কায় নেমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে দুই হাজারের উপরে। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ২১ হাজার ১৫৯ জন।’

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ছাড়াল ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?