রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক শনাক্তের হারও বেড়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ। তবে স্বস্তি দিয়েছে সুস্থতা ও মৃত্যুর পরিসংখ্যান। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। আর নতুন করে কারও মৃত্যু হয়নি। 

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ হাজার ৪৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২কোটি ৫২ লক্ষ ৫১ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ। যার ফলে আরও ৪২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ১৯১ জনে। নতুন করে কোনও প্রাণহানি না ঘটায় মারণ ভাইরাসের  মৃত্যুমিছিল ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। এ নিয়ে করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হলেন ১৯ লাখ ৯৭ হাজার ৬৩০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যা সামান্য কমেছে। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫৮ জনে।’

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ছাড়াল ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?