সুখবর, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে

নতুন করে ৮৯ জন আক্রান্ত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুম (Festive Season) শুরুর আগেই স্বস্তি দিচ্ছে রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case)। দীর্ঘদিন বাদে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে নেমেছে। নতুন করে ৮৯ জন আক্রান্ত হয়েছেন। তবে দৈনিক সংক্রমণ (Daily Positive Case) স্বস্তি দিলেও দৈনিক মৃত্যু (Daily Covid Death) অস্বস্তি বাড়িয়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও দুই জন। শনাক্তের হারও টানা কয়েকদিন বাদে দুই শতাংশের নিচে নেমেছে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ২ হাজারের সামান্য উপরে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় পাঁচ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৭৬ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৮৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ সাত হাজার ৯৭৭ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৭৫ জন।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে জীবনযুদ্ধে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫৫ জন। এ নিয়ে করোনাকে জয় করলেন ২০ লাখ ৮৪ হাজার ৫০০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৯ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি মাত্র ৬০ জন।’

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ছাড়াল ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?