আম দৌত্য! কো‌বিন্দ ও মো‌দি‌কে ১২০০ কে‌জি আম পা‌ঠালেন শেখ হা‌সিনা

গত বছর থেকেই আম কূটনীতি  (Mango Diplomacy) শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দেশের মধ্যে বিদেশ মন্ত্রী পর্যায়ের (Foreign Minister Level) বৈঠকে যোগ দিতে শনিবারই দিল্লি (Delhi) আসছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী (Bangladesh Foreign Minister) এ কে আবদুল মোমেন (A K Abdul Momen)। আর তাঁর দিল্লি পৌঁছনোর আগেই ভারতের রাষ্ট্রপতি (President Of India) রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ও প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে পৌঁছে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister) শেখ হাসিনার (Sk. Hasina)  পাঠানো আম। শুক্রবার দুপুরেই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের (Bangladesh High Commission) পক্ষ থেকে রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেওয়া হল ১,২০০ কেজি আম্রপালি আম।

গত বছর থেকেই আম কূটনীতি (Mango Diplomacy) শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sk Hasina)। গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অসমের মুখ্যমন্ত্রী (Assam Chief Minister) সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal)  ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura Chief Minister) বিপ্লব দেবকে (Biplab deb) মৌসুমি ফল হিসেবে বাংলাদেশের বিখ্যাত ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন তিনি। আর ওই আমের স্বাদে মজেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরও আম দৌত্য বজায় রেখেছেন বঙ্গবন্ধু কন্যা।

অন্যদিকে, আগামী রবিবার থেকে দিল্লিতে দুই দেশের মধ্যে জেসিসি বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে ভারতের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের নেতৃত্বে থাকছেন সে দেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। সূত্রের খবর, এবারের জেসিসি বৈঠকে তিস্তা সহ দু’দেশের মধ্যে থাকা অভিন্ন নদীর জলবন্টনের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নয়াদিল্লি সফরসূচি নিয়েও আলোচনা হবে।

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু