আত্মনির্ভর ভারত! চাকরি না পেয়ে চা বিক্রি করছেন অর্থনীতির স্নাতক

ছোট দোকানের নাম দেওয়া হয়েছে ‘চাওয়ালি’। আর ক্যাচ লাইন হল, ‘পিনা হি পড়েগা।’

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ক্রমশই বেআব্রু হয়ে পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘আত্মনির্ভর ভারত’। বেকারত্বের জ্বালা কোথায় পৌঁছেছে তার জলজ্যান্ত প্রমাণ পটনার প্রিয়াঙ্কা গুপ্তা। অর্থনীতিতে স্নাতক হওয়ার পরে বহু চেষ্টা করেও সরকারি কিংবা বেসরকারি কোনও চাকরি জোটেনি। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে চাকরির আশা ছেড়ে পটনা কলেজের কাছেই চায়ের স্টল খুলে বসেছেন প্রিয়াঙ্কা। যদিও চায়ের দোকান খুলে স্বনির্ভর হওয়ার চেষ্টায় মোটেও লজ্জিত নন ২৪ বছরের তরুণী। উল্টে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন তিনি, ‘চা ওয়ালা থাকতে পারলে চা ওয়ালি কেন নয়?’

চা বানাতে বানাতে নিজের জীবনের কাহিনী বলে গেলেন প্রিয়াঙ্কা। কথায়-কথায় জানালেন, ‘২০১৯ সালে পটনা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পরে দুবছর ধরে বহু চাকরির চেষ্টা করেছি। কিন্তু সব জায়গায় একই কথা শুনতে হয়েছে, ‘নো ভ্যাকেন্সি’। আচমকাই একজন খবরের কাগজে এমবিএ চা-ওয়ালা প্রফুল্ল বিল্লোরের গল্প জানতে পারলাম। তাঁর কাহিনী আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আমিও চায়ের দোকান খুলে স্বনির্ভর হব।’

ছোট চায়ের দোকানে প্রিয়াঙ্কা যে পোস্টার সাঁটিয়েছেন তাও যথেষ্টই আকর্ষণীয়। ছোট দোকানের নাম দেওয়া হয়েছে ‘চাওয়ালি’। আর ক্যাচ লাইন হল, ‘পিনা হি পড়েগা।’ বিভিন্ন ধরনের চায়ের দামের তালিকার পাশাপাশি লেখা রয়েছে, ‘সোচ মাত, চালু কর দে বস’, ‘লো ক্যায়া সোচেঙ্গে, অগর ইয়ে ভি হম হি সোচেঙ্গে তো ফির লোক ক্যায়া সোচেঙ্গে।’ পটনা কলেজের পড়ুয়া থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষও চায়ের তেষ্টা মেটাতে একবার থমকে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কার দোকানের সামনে।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র