Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিহারে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় বিজেপিকে বিঁধলেন নীতীশ কুমার

‘প্রশাসনের তরফে কোনও শিথিলতা ছিল না বলে জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনার জন্য বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বুধবার তিনি হিংসার ঘটনার জন্য বিজেপিকে এবং আইমিমকে নিশানা করেন।

বুধবার বিহারের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিজেপি নেতাদের নিশানা করে বলেন, আগামী বছর নির্বাচনের আগে রাজ্যে মেরুকরণ করার জন্য পরিকল্পনা করেছিলেন তাঁরা। তাঁর কথায়, ‘প্রশাসনের তরফে কোনও শিথিলতা ছিল না। দাঙ্গাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা শীঘ্রই জানা যাবে। অপেক্ষা করুন, ঘরে ঘরে তল্লাশি চলছে… এটি ক্ষমতাসীন এবং তাদের দালালরা করেছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর বক্তব্যে ‘শাসক’ বলতে বিজেপি এবং ‘দালাল’ বলতে আসাদুদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) আইমিমের কথা কথা বলেছেন।

উল্লেখ্য রামনবমীর মিছিল ঘিরে বিহারে সম্প্রতি অশান্তির ঘটনা ঘটেছে। বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, রামনবমীর একদিন পরেও রোহতাস ও নালন্দা  জেলায় শনিবার নতুন করে হিংসার ঘটনা ঘটেছে। ওইদিন সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পাশাপাশি রোহতাস জেলার সাসারাম শহরে একটি বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সাসারামের একটি বাড়িতে ওই বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি দু চাকার গাড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সাসারামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি