চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এ প্রতিবেশীর উপর নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহ থেকেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তের নাম নিতিন এবং আহত ব্যক্তির নাম অভিষেক প্রতাপ সিং বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে  বিহার এলাকার একটি আবাসনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নিতিনের মনে সন্দেহ ছিল যে তার স্ত্রীর সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই নিয়ে দু’জনের মধ্যে একাধিকবার বচসা ও উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সন্দেহ থেকেই শেষ পর্যন্ত নিতিন রাগের মাথায় অভিষেকের উপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পুরো দৃশ্য ধরা পড়েছে আবাসনের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, গোকুলধাম সোসাইটির গেটের পাশ দিয়ে বাইকে করে যাচ্ছিলেন অভিষেক। তিনি একটি কোণের কাছে থেমে আরেকজনের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় পেছন দিক থেকে হঠাৎ নিতিন এসে তার উপর তলোয়ার নিয়ে আক্রমণ চালায়।

এরপর দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ফুটেজে দেখা যায়, অভিষেক কোনওভাবে তলোয়ারের খাপ ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু নিতিন বারবার আঘাত করতে থাকে। এক পর্যায়ে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিষেক এবং নিজের কান চেপে ধরতে দেখা যায় তাকে। অভিযোগ, হামলায় তার কানের একটি অংশ কেটে যায়। এ সময় কাছেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি এগিয়ে এসে নিতিনকে আটকান, ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়। পরে আহত অবস্থায় অভিষেক সেখান থেকে নিজের বাইক নিয়ে চলে যান। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা-র ১১৮(১) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত নিতিনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ