২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

নোরা ফতেহির আচরণ যথাযথ নয়। আদালতকে বোকা ভাববেন না।' বর্তমানে তিহার জেলে বন্দী কনম্যান-ঠগ সুকেশ চন্দ্রশেখর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক প্রতারণা মামালায় নাম জড়িয়েছে নোরা ফতেহির। পুলিশের দায়ের করা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নোরা ফাতেহিকে একজন সরকারি সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) অভিনেত্রীকে সশরীরে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ​তার আগেই সুকেশের আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল দিল্লির আদালত। অভিনেত্রীর আইনজীবীকে ধিক্কার জানিয়ে বিচারক বললেন, ‘নোরা ফতেহির আচরণ যথাযথ নয়। আদালতকে বোকা ভাববেন না।’ বর্তমানে তিহার জেলে বন্দী কনম্যান-ঠগ সুকেশ চন্দ্রশেখর। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে জেলবন্দী প্রোমোটারকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে প্রোমোটারের স্ত্রীয়ের কাছ থেকে ২১৫ কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে।

এই মামলায় তদন্তে নেমে ইডির হাতে একাধিক বলিউড ব্যাক্তিত্বের নাম উঠে আসে। যার মধ্যে নোরা ফতেহির নাম রয়েছে। এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করে ইডি। তিনি জিজ্ঞাসাবাদের সময় জানান, সুকেশের সঙ্গে তাঁর তেমন আলাপ নেই। একবার একটি পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন সুকেশ ও তাঁর স্ত্রী লিনা মারিয়া পাল। সেই পার্টিতে নাচার জন্যে তাঁকে অনুরোধ করেছিলেন তাঁরা আর পারিশ্রমিক হিসেবে মোটা নগদের পরিবর্তে দামি উপহারের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। তাতে রাজি হন নোরা। নোরাকে দেওয়া দামি উপহারগুলির মধ্যে ছিল, একটি বিএমডব্লিউ গাড়ি এবং গুচি ব্যাগসহ ডিজাইনার সামগ্রী। কিন্তু নোরার দাবি, সুকেশের সঙ্গে পেশাগত আলাপ ছিল তাঁর, কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না।

তিনি ওই প্রতারক চক্রের শিকার হয়েছিলেন। কিছু একটা গড়বড় হয়েছে বুঝতে পেরেই তিনি সুকেশের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছিলেন। কিন্তু পরে সুকেশ হাতে লেখা একটি চিঠিতে দাবি করেছিলেন, ‘মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার সময় আমি নোরা ফতেহিকে কোটি টাকা সাহায্য করেছি। এখন সে নাটক করছে। আমার সঙ্গে সম্পর্ক গড়ার অনেক চেষ্টা করেছিল নোরা। দিনে একাধিকবার ফোন করে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ করত নোরা। জ্যাকলিনকে ও হিংসা করত। আমি ওঁর প্রস্তাবে সাড়া দিনি বলে ও আমাকে আমাদের কথোপকথন ফাঁস করে দেওয়ার হুমকি দিত।’ যদিও সুকেশের এই দাবিগুলি সম্পূর্ণ অস্বীকার করেছেন নোরা ফতেহি। বলেছেন, তাঁর সম্মান, খ্যাতি ক্ষুণ্ণ করার জন্যে তাঁকে ফাঁসানো হচ্ছে। এই মামলায় ইডির তদন্তে নোরা ফতেহির পাশাপাশি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নামও উঠে এসেছে। অভিযোগ, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের।  সেই সুযোগে তিনি কনম্যানের থেকে দামি দামি উপহার নিয়েছেন। তার সঙ্গে সুকেশের কয়েকটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়। যদিও বিপাকে পড়ে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

মর্মান্তিক! রাজস্থানে বাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২